Apan Desh | আপন দেশ

একুশে পদক

‘নাসির আলী মামুন আমাদের ইতিহাস-ঐতিহ্যের ধারাকে সমৃদ্ধ করেছেন’

‘নাসির আলী মামুন আমাদের ইতিহাস-ঐতিহ্যের ধারাকে সমৃদ্ধ করেছেন’

ইয়ুথ গ্রুপের চেয়ারম্যান ও মুক্তচিন্তা বাংলাদেশের আহবায়ক, লেখক ও গবেষক আবুল কাসেম হায়দার বলেছেন, একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী নাসির আলী মামুনের দুর্লভ, মননশীল ও ঐতিহাসিক ছবি পরবর্তী প্রজন্মকে পথ দেখাবে। তিনি দেশের গুণী লেখক ও গবেষকদের অসাধারণ ছবি ফ্রেমবন্ধী করে আমাদের ইতিহাস-ঐতিহ্যের ধারাকে সমৃদ্ধ করেছেন। আমি আশা করব সরকার দেশের গূণীজনকে তাদের কাজের ক্ষেত্রকে সম্প্রসারিত করবে। সোমবার (২৭ এপ্রিল) বাংলা একাডেমি আয়োজিত নাসির আলী মামুনের একক চিত্র প্রদর্শণী পরিদর্শনকালে এসব কথা বলেন। ইয়ুথ গ্রুপের চেয়ারম্যান সবাইকে নিয়ে প্রদর্শণী ঘুরে দেখেন। সেখানে রক্ষিত মনিটরে ডকুমেন্টারি উপভোগ করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সারেঙ সম্পাদক কবি আল মাহমুদ বিশেষ সংখ্যাটি নাসির আলী মামুনকে উপহার দেন।

১১:১৪ পিএম, ২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

রাষ্ট্র তার নিজের প্রয়োজনেই জ্ঞানীদের সম্মানিত করে : প্রধানমন্ত্রী

রাষ্ট্র তার নিজের প্রয়োজনেই জ্ঞানীদের সম্মানিত করে : প্রধানমন্ত্রী

রাষ্ট্র তার নিজের প্রয়োজনেই জ্ঞানীদের সম্মানিত করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) একুশে পদক–২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। তারেক রহমান বলেন, ‘আজকের এই মহতী অনুষ্ঠানে এমন কিছু কৃতীমান ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন, যারা শিক্ষা সংস্কৃতি শিল্পকলার বিভিন্ন শাখায় অবদান রেখে নিজ গুনে সমাদৃত হয়েছেন। আমি অনুষ্ঠানের শুরুতেই তাদের জানাই আন্তরিক অভিনন্দন। রাজনীতিবিদগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলেও আমি বিশ্বাস করি, জ্ঞানী গুণীজন দিক নির্দেশকের ভূমিকা পালন করে থাকেন।

১২:৩১ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি-এক প্রতিষ্ঠান

একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি-এক প্রতিষ্ঠান

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ৯ জন ব্যক্তি এবং এক প্রতিষ্ঠানকে একুশে পদক-২০২৬ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। একুশে পদকের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন, অভিনয়ে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নৃত্যে অর্থী আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার জস।

০১:১৮ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার