Apan Desh | আপন দেশ

জাহ্নবীর চুলের গোপন রহস্য

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৩:০০, ৭ ফেব্রুয়ারি ২০২৬

জাহ্নবীর চুলের গোপন রহস্য

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর

কখনও মাসাবার নতুন পোশাক সম্ভারে, কখনও বা কান চলচ্চিত্রের বিশাল পর্দায়, কখনও আবার নতুন ছবির শুটিংয়ে। বর্তমানে পেশাজীবনের মধ্যগগনে বিরাজ করছেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর। অভিনয়ের পাশাপাশি তার ঘন কালো চুলের জাদুতে মুগ্ধ ভক্ত-অনুরাগীরা। 

তবে ব্যস্ত জীবন, কায়িক পরিশ্রম, মানসিক চাপ, সাফল্যের আনন্দের পাশাপাশি আছে সফলতা ধরে রাখার দুশ্চিন্তা। তাই নিজেকে যত্নে রাখতে জানেন তিনি।

অভিনয়ের প্রয়োজনে চুলে নানারকম রাসায়নিক ও হিট ব্যবহার করতে হয়। ধুলাবালি আর দূষণ তো আছেই। তবু কীভাবে চুলের জেল্লা বজায় রাখেন শ্রীদেবীকন্যা? যার উত্তর লুকিয়ে আছে আপনার রান্নাঘরেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহ্নবী কাপুর জানিয়েছেন তার বিশেষ ‘ডিআইওয়াই’ হেয়ার প্যাকের কথা। মাত্র চারটি উপকরণ দিয়েই তৈরি নেন তার চুলের স্বাস্থ্যের মূল চাবিকাঠি।

কীভাবে শ্রীদেবীকন্যা তার চুলের যত্নে চারটি উপকরণ তৈরি করেন—

আরও পড়ুন<<>>অন্তঃসত্ত্বা না গুজব, মুখ খুললেন বুবলী

অভিনেত্রীর পছন্দের তালিকায় রয়েছে— টকদই, ডিম, মধু ও নারিকেলের দুধ। এ চারটি উপকরণ মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নেন তিনি। প্রথমে মিশ্রণটি মাথার ত্বক (স্ক্যাল্প) থেকে শুরু করে চুলের শেষ প্রান্ত পর্যন্ত ভালো করে লাগিয়ে নিতে হবে। অন্তত ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। এরপর হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেললেই কেল্লাফতে।

বিশেষজ্ঞরা বলছেন, এ প্যাকটি চুলের জন্য পুষ্টির খনি। দই ও ডিম প্রাকৃতিকভাবে মাথার ত্বক পরিষ্কার রাখে। অতিরিক্ত তেল ও ময়লা দূর করে স্ক্যাল্পকে সতেজ রাখে। অন্যদিকে মধু ও নারিকেলের দুধ প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে। এটি চুলকে গভীর থেকে আর্দ্রতা জোগায় এবং নরম রাখে।

জাহ্নবী কাপুর বংশপরম্পরায় এ ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে আসছেন। মা অভিনেত্রী শ্রীদেবীও নাকি বাড়িতে ভেষজ তেল ও ফলের নির্যাস দিয়ে রূপচর্চা করতে ভালোবাসতেন। নামিদামি ব্র্যান্ডের পেছনে না ছুটে জাহ্নবীর মতো আপনিও ভরসা রাখতে পারেন ঘরোয়া এ ম্যাজিক প্যাকে। সাশ্রয়ী ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন এ পদ্ধতিতে আপনার চুলও হয়ে উঠতে পারে সেলিব্রিটিদের মতো আকর্ষণীয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়