Apan Desh | আপন দেশ

শুটিংয়ে আহত ‌‘রোমান্টিক বয়’ ইমরান হাশমি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৬, ৮ অক্টোবর ২০২৪

আপডেট: ১৩:৫৭, ৮ অক্টোবর ২০২৪

শুটিংয়ে আহত ‌‘রোমান্টিক বয়’ ইমরান হাশমি

ফাইল ছবি

শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি। তার হাতে থাকা নতুন সিনেমা ‘ঘোড়চড়ি ২’-এর শুটিং চলাকালে গলায় আঘাত পান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হায়দরাবাদে শুটিং চলছিল। সেখানে অ্যাকশন দৃশ্যে উঁচু থেকে লাফিয়ে পড়ার একটি দৃশ্য ছিল। সেই দৃশ্যের শুটিং করতে গিয়েই আহত হয়েছেন রোমান্টিক বয়।

বলিউডের এ নায়ক গলায় চোট পাওয়ার পর তাৎক্ষণিক হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়েও দেয়া হয়েছে। এখন সুস্থতার দিকে আছেন ইমরান হাশমি।

সবশেষ এ অভিনেতাকে ‘টাইগার ৩’ সিনেমায় দেখা গিয়েছিল। সালমান-ক্যাটরিনা কাইফ অভিনীত সিনেমাটিতে খল-চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। যা দর্শকমহলে বেশ প্রশংসিতও হয়েছিল। তারপরিই ‘ঘোড়চড়ি ২’ সিনেমার শুটিং শুরু করেন এ নায়ক।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত