Apan Desh | আপন দেশ

তিন বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষার ৪ বিষয়ের নতুন তারিখ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৬, ১৩ আগস্ট ২০২৩

আপডেট: ১৭:২৫, ১৩ আগস্ট ২০২৩

তিন বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষার ৪ বিষয়ের নতুন তারিখ 

বন্যার পরিস্থিতির কারণে চট্টগ্রাম ও মাদরাসা বোর্ডের এইচএসসি ও আলিম পরীক্ষার চারটি বিষয়ের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। এসব পরীক্ষা কবে নেয়া হবে, সেই সময়সূচি ঘোষণা করেছে স্ব স্ব বোর্ড। রোববার (১৩ আগস্ট) চট্টগ্রাম ও মাদরাসা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রাম বোর্ডের ১৭ আগস্টের বাংলা প্রথমপত্র পরীক্ষা ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ২০ আগস্টের বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা ১ অক্টোবর, ২২ আগস্টের ইংরেজি প্রথমপত্র ৩ অক্টোবর এবং ২৪ আগস্টের ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা ৫ অক্টোবর নেয়া হবে।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষার প্রথম চারটি বিষয়ের পরীক্ষার তারিখও নতুন করে নির্ধারণ করা হয়েছে। নতুন নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১৭ আগস্টের কোরআন মাজিদ পরীক্ষা ১ অক্টোবর অনুষ্ঠিত হবে। ২০ আগস্টের আরবি প্রথমপত্র (সাধারণ বিভাগ) এবং আরবি সাহিত্যের (বিজ্ঞান ও মুজাব্বিদ মাহির বিভাগ) পরীক্ষা ৩ অক্টোবর, ২২ আগস্টের বাংলা প্রথমপত্র ৫ অক্টোবর এবং ২৪ আগস্টের বাংলা দ্বিতীয়পত্র ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।

এদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও পেছানো হয়েছে। তবে এখনো কারিগরি বোর্ডের পরীক্ষার নতুন সময়সূচি পাওয়া যায়নি।

আরও পড়ুন: দ্বিতীয় মেয়াদে নোবিপ্রবির ভিসি দিদার-উল-আলম

অন্যদিকে চারটি বিষয়ের পরীক্ষা পিছিয়ে দেয়ায় চট্টগ্রাম বোর্ডে আগামী ২৭ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) দিয়ে এবার এইচএসসি পরীক্ষা শুরু হবে। অন্যদিকে ২৭ আগস্ট ইংরেজি প্রথমপত্র দিয়ে আলিম পরীক্ষা শুরু হবে। তবে সাধারণ ৮টি শিক্ষা বোর্ডে ১৭ আগস্ট থেকে পরীক্ষা শুরু হবে।

টানা বর্ষণে জলাবদ্ধতা ও পাহাড়ি ঢলে বন্যার কারণে গত ১১ আগস্ট চট্টগ্রাম, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা পিছিয়ে দেয়া হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়