Apan Desh | আপন দেশ

ইবিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা-সচেতনতামূলক অভিযান

ইবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:২৫, ৪ অক্টোবর ২০২৬

ইবিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা-সচেতনতামূলক অভিযান

ছবি: আপন দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)-তে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার করার লক্ষ্যে একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সরকারের ঘোষিত তিন মাসব্যাপী কর্মসূচির একটি অংশ হিসেবে অভিযানটি পরিচালিত হয়।

রোববার (০৪ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। প্রশাসনের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা তুলে নির্দিষ্ট স্থানে ফেলা হয়৷

অনুষ্ঠানের উদ্বোধন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. সরফরাজ নেওয়াজ, কর্মকর্তা সমিতির সভাপতি আব্দুল মঈদ বাবুল সহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অভিযানের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং ডেঙ্গু রোগের বাহক এডিস মশার বংশবৃদ্ধি রোধে সাধারণ শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার আহবান জানানো হয়।

আরও পড়ুন<<>>চুয়েটে ছুটির দিনেও বিক্ষোভ

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, আজকের এ যাত্রাটা শুধুমাত্র একদিনের আনুষ্ঠানিকতার কোন বিষয় নয়। ইতিমধ্যেই ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। শুধু ঢাকা শহরের মধ্যে সীমাবদ্ধ নয়, এখন প্রান্তিক অঞ্চলেও এই ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। আমরা নিজেরা যদি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের মধ্যে এ আঙিনায় ডেঙ্গু প্রতিরোধে সচেতন নিজেরা না হই, তাহলে আমাদেরও এর ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে।

উপাচার্য বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। আমরা বিশ্ববিদ্যালয়টিকে বাংলাদেশের অন্যতম একটি মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই। যা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো অনুসরণ করবে। অ্যাকাডেমিক ডেভেলপমেন্ট থেকে শুরু করে শিক্ষার্থীদের কারিকুলাম ও শিক্ষা কার্যক্রম প্রাণবন্ত করা; তারই ধারাবাহিকতায় এ ক্যাম্পাসকে একটি সুন্দর ক্যাম্পাস, পরিচ্ছন্ন ক্যাম্পাস, এটি ক্লিন ক্যাম্পাস এবং গ্রিন ক্যাম্পাসে রূপান্তর করতে আপনাদের সার্বিক সহযোগিতা চাই আপনারা সবাই স্ব স্ব আঙিনায় নিজ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা নিবেন যাতে এক মাসের মধ্যে ক্যাম্পাসে একটা দৃশ্যমান পরিবর্তন দেখতে পাই।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়