ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্ত্র নিয়ে মহড়া
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইসলামী ছাত্রশিবিরের হল সেক্রেটারি কাজী জুহায়েরকে শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আলীনুর রহমানের থাপ্পড় মারার ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষেরি ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রের ব্যাপক মহড়া দেখা গেছে। এসময় অনেকের হাতে দেশীয় অস্ত্র রামদা, ছুরি, চাপাতি ও জিআই পাইপ, গাছের ডাল দেখা যায়। এতে প্রশ্ন উঠেছে, ইবি ক্যাম্পাসে দেশীয় অস্ত্রের মহড়া দিলো কারা? ঘটনার সূত্রপাত শনিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে ইবির শহীদ জিয়াউর রহমান হলের নীচতলার করিডোরে। হলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, হল শিবিরের সেক্রেটারি কাজী জুহায়ের হলের করিডোর দিয়ে ক্র্যাচে ভর দিয়ে যাচ্ছিলেন। এসময় হলের সিড়ি দিয়ে নেমে দুয়েকটা কথার পরেই হঠাৎ করে ছাত্রদল নেতা আলীনূর তাকে থাপ্পড় দেন। থাপ্পড় খেয়ে শিবির নেতা কিছু বললে আলীনুর আবারও তার দিকে এগিয়ে যায়।
০৬:১৮ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২৬ রোববার