ছবি: আপন দেশ
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান মুক্তিকামী জনগণের আত্মত্যাগ, সাহস ও গণতান্ত্রিক চেতনাকে স্মরণ করিয়ে দেয়। জুলাইয়ের চেতনা ধারণ করে সবাইকে উন্নত, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে একযোগে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভিসি অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
বুধবার (০৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, আমি শুধু স্মরণ করতে চাই ৫২, ৬৯, ৭১, ৯০ এবং সর্বশেষ ২০২৪ সালের সব রাজনৈতিক বাঁকগুলোতে এ দেশের যেসব মুক্তিকামী মানুষ জীবন দিয়েছেন, আত্মাহুতি দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের সবার জন্য দোয়া ও শুভকামনা জানাই। সংশ্লিষ্ট পরিবারের প্রতিও আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
আরও পড়ুন<<>>মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
জাতীয় দিবস উদযাপন কমিটির উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পরে উপাচার্যের নেতৃত্বে প্রশাসন ভবন সংলগ্ন এলাকা থেকে একটি বিজয় র্যালি বের করা হয়।
পরে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































