Apan Desh | আপন দেশ

জুলাই সনদ

জুলাই সনদ নিয়ে সংসদ উত্তপ্ত

জুলাই সনদ নিয়ে সংসদ উত্তপ্ত

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় জুলাই সনদ এবং গণঅভ্যুত্থানের একক কৃতিত্বের দাবি তোলাকে কেন্দ্র করে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে চরম উত্তেজনা ও হট্টগোল সৃষ্টি হয়েছে। গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল করিম রনি জুলাই সনদ নিয়ে বিতর্কের কড়া সমালোচনা করে বক্তব্য দিলে বিরোধী দলীয় বেঞ্চ থেকে এর তীব্র প্রতিবাদ জানানো হয়। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় মাগরিবের নামাজের বিরতির আগে এ ঘটনা ঘটে। ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বক্তব্যের এক পর্যায়ে মঞ্জুরুল করিম বিরোধী দলের উদ্দেশে বলেন, এ সংসদের প্রথম দিন থেকেই জুলাই সনদ নিয়ে আননেসেসারি (অপ্রয়োজনীয়) বিতর্ক শুরু করা হয়েছে। 

০৯:১৫ পিএম, ২৭ এপ্রিল ২০২৬ সোমবার

জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে সরকার

জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে সরকার

কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বর্তমান সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) যশোরের ঈদগাহ ময়দানে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, জান্নাতের টিকিট বিক্রেতারা জনগণের রায় দেখে হতাশ হয়েছে। জনগণ বিশ্বাস করে বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে। এটা তাদের পছন্দ নয়। তাই তারা বিএনপিকে ফ্যাসিস্ট বলে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, যতই অপপ্রচার চালানো হোক, জনগণ বিএনপির সাথে আছে। ফলে আন্দোলনের নামে জনগণের শান্তিশৃঙ্খলা নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না। বিএনপি জনগণের দল। জনগণের সব চাহিদাকে অগ্রাধিকার দিয়ে কাজ করবে সরকার।

০৮:৩৪ পিএম, ২৭ এপ্রিল ২০২৬ সোমবার

বিএনপি ফ্যাসিবাদের পথ ধরে হাঁটা শুরু করেছে: জামায়াত আমীর 

বিএনপি ফ্যাসিবাদের পথ ধরে হাঁটা শুরু করেছে: জামায়াত আমীর 

বিএনপি প্রতিটি বিষয়ে পতিত ও পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের পথ ধরে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (২৫ এপ্রিল) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশে এ মন্তব্য করেন তিনি। বিএনপির উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন, আমরা একসঙ্গে মজলুম ছিলাম। বিনয়ের সঙ্গে বলতে চাই, হাজার চেষ্টা করেন ওই আওয়ামী লীগ হতে পারবেন না। দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন। আওয়ামী লীগ জাতিকে নিয়ে বিরোধীদলকে নিয়ে ব্যঙ্গবিদ্রেুাপ করত। আজকে তারা কোথায়! আপনারা এদের কাজ শুরু করেছেন।

০৪:৪৪ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ শনিবার

গণভোট নিয়ে যে ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোট নিয়ে যে ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী পরিচালিত গণভোট এবং সাধারণ নির্বাচন বা অন্যান্য ভোট এক বিষয় নয়। সাংবিধানিক প্রক্রিয়ার বিশেষ প্রয়োজনে যে গণভোটের বিধান রয়েছে, তার প্রকৃতি ও উদ্দেশ্য সাধারণ ভোটের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। রোববার (১২ এপ্রিল) বিকেলে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এমনটা জানান।সালাহউদ্দিন আহমদ বলেন, গণভোট অধ্যাদেশ অনুসারে আরপিও অনুযায়ী নির্বাচন কমিশন গণভোট অনুষ্ঠান করেছে। সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুসারে সাংবিধানিক যে গণভোট, এ গণভোট সে গণভোট না। ১৪২ অনুচ্ছেদ অনুসারে যে গণভোট সেটি হচ্ছে সংবিধানের প্রস্তাবনা আর্টিকেল ৮, ৪৮, ৫৬, ১৪২। এসব আর্টিকেলে যদি কোনো সংশোধনী আসে, তাহলে রাষ্ট্রপতি এটি অনুমোদন করার আগে গণভোট দিতে হবে।

০৫:৩৮ পিএম, ১২ এপ্রিল ২০২৬ রোববার

জুলাই গণঅভ্যুত্থানকারীদের সুরক্ষায় সংসদে বিল পাস

জুলাই গণঅভ্যুত্থানকারীদের সুরক্ষায় সংসদে বিল পাস

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় নির্ধারণের লক্ষ্যে জাতীয় সংসদে জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬  বিল পাস হয়েছে। বুধবার (০৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১১তম দিনের কার্যক্রমে কণ্ঠভোটে এ বিল পাস হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ বিল উত্থাপন করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এ বিলে বলা হয়েছে ২০২৬ সালের ২৫ জানুয়ারি কার্যকর হয়েছে বলে গণ্য হবে এবং ২০২৪ সালের ১ জুলাই থেকে বলবৎ হয়েছে বলে গণ্য হবে।

০৫:১৪ পিএম, ৮ এপ্রিল ২০২৬ বুধবার

‘জুলাই সনদের সঙ্গে গণভোট বাতিলের সম্পর্ক নেই’

‘জুলাই সনদের সঙ্গে গণভোট বাতিলের সম্পর্ক নেই’

জুলাই সনদ থাকা না থাকার ওপরে গণভোটের ভোট বাতিল হওয়া না হওয়া নির্ভর করে না। জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, সক্রিয় এবং কার্যকরী। জুলাই সনদ কার্যকর করতে পারবে এ পার্লামেন্ট। জুলাই সনদ কীভাবে কার্যকর হবে সেটাও জুলাই সনদের মধ্যেই বলে দেয়া আছে। সুতরাং জুলাই সনদের সাথে গণভোটের বাতিল হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই। এটা আমরা পার্লামেন্টে সুস্পষ্টভাবে বলেছি বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। শনিবার (০৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খালখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

০৬:৩১ পিএম, ৪ এপ্রিল ২০২৬ শনিবার

জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কারে নামছে সরকার

জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কারে নামছে সরকার

সংবিধান সংশোধনের লক্ষ্যে শিগগিরই একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করতে যাচ্ছে সরকার। বুধবার (০১ এপ্রিল) জাতীয় সংসদের সংসদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মণি। তিনি জানান, এ কমিটি হবে অন্তর্ভুক্তিমূলক, যেখানে সরকারি ও বিরোধী দল ছাড়াও স্বতন্ত্র সংসদ সদস্যদের আনুপাতিক হারে প্রতিনিধিত্ব থাকবে। আগামী রোববারের মধ্যেই এ কমিটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। কমিটির সদস্য সংখ্যা এবং গঠন প্রক্রিয়া সম্পর্কে নুরুল ইসলাম মণি বলেন,‘উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় এ কমিটিতে আইন বিশেষজ্ঞদের বিশেষ গুরুত্ব দেয়া হবে। সরকারি ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞ ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের সমন্বয়ে ১৫ থেকে ২০ সদস্যের একটি কমিটি করার পরিকল্পনা রয়েছে। তবে সদস্য সংখ্যা এখনো চূড়ান্ত করা হয়নি। সরকারের লক্ষ্য হলো, এমন একটি টেকসই সংবিধান উপহার দেয়া, যেখানে বারবার পরিবর্তনের বা `কাঁচি চালানোর` প্রয়োজন পড়বে না।

০৮:৫০ পিএম, ১ এপ্রিল ২০২৬ বুধবার

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন এবং রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দল ও স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে একটি ‘সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি’ গঠনের প্রস্তাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ কমিটির মাধ্যমে আলাপ-আলোচনা ও সমঝোতার ভিত্তিতে জনপ্রত্যাশিত সংবিধান সংশোধনী বিল সংসদে উত্থাপন ও পাসের আহবান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ শীর্ষক বিষয়ে নির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সংসদে বিরোধী দলীয় নেতার উত্থাপিত আলোচনার জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ যে নোটিশটি বিরোধী দলীয় নেতা উত্থাপন করেছেন, তার মূল আলোচ্য বিষয় হচ্ছে–সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবান প্রসঙ্গে।

০৯:১৬ পিএম, ৩১ মার্চ ২০২৬ মঙ্গলবার

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি,সুরক্ষা আইনের অধ্যাদেশ অনুমোদন

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি,সুরক্ষা আইনের অধ্যাদেশ অনুমোদন

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে জুলাই গণঅভ্যুত্থানের দায়মুক্তি আইন অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, জুলাই-আগস্টে অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে, তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এমনকি নতুন কোনো মামলা করা যাবে না বলেও জানান তিনি। গণভোট ও সংস্কার ইস্যুতে তিনি বলেন, গণঅভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা হলো সংস্কার। গণভোট নিয়ে আমরা (সরকার) সংস্কারের পক্ষে দাঁড়িয়েছি, কোন দলের পক্ষে নয়। গণভোট নিয়ে হ্যাঁ’র পক্ষে যেমন বলতে পারবেন, না-এর পক্ষেও বলতে পারবেন। যদি জনগণ ফ্যাসিস্ট আমলের মতো নিপীড়নে থাকতে চায়, তাহলে ‘না’ বলতে পারে গণভোটকে। সেটি সম্পূর্ণ জনগণের ব্যাপার। সাম্প্রতিক সময়ে ক্রিকেটাঙ্গনের আবহ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ নেয়ার বিষয়ে সরকারের আগের অবস্থানের পুনরাবৃত্তি করেন আইন উপদেষ্টা। বলেন, আমরা আমাদের আবস্থান থেকে সরে যাবো না। বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু শ্রীলঙ্কা হলে, তবেই আমরা খেলতে চাই। আপন দেশ/এবি

০৬:১৪ পিএম, ১৫ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

জুলাই সনদ বাস্তবায়নে সুপারিশপত্র জমা দিয়েছে কমিশন

জুলাই সনদ বাস্তবায়নে সুপারিশপত্র জমা দিয়েছে কমিশন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে এ সুপারিশ জমা দেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। এ সময় কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ঐকমত্য কমিশনের শেষ বৈঠক অনুষ্ঠিত হয়। আপন দেশ/এবি

০২:৩০ পিএম, ২৮ অক্টোবর ২০২৫ মঙ্গলবার

Advertisement
Advertisement