Apan Desh | আপন দেশ

বাকৃবি

বাকৃবিতে রঙিন মাংস উৎপাদনকারী মুরগির জাত উদ্ভাবন

বাকৃবিতে রঙিন মাংস উৎপাদনকারী মুরগির জাত উদ্ভাবন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পোলট্রি বিজ্ঞান বিভাগ একটি নতুন রঙিন মাংস উৎপাদনকারী মুরগির জাত উদ্ভাবন করেছেন। গবেষকরা দীর্ঘ ১৫ বছরের নিরলস গবেষণায় সফলভাবে মুরগির জাত উদ্ভাবন করেছেন। নতুন এ জাত উন্নয়নের মূল নেতৃত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পোলট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. বজলুর রহমান মোল্যা। তিনি জানান, ভোক্তার চাহিদা ও খামারিদের অর্থনৈতিক লাভের কথা মাথায় রেখে দীর্ঘ প্রায় দেড় দশক ধরে বিভিন্ন প্যারেন্ট লাইন সংরক্ষণ, নির্বাচন ও সংকরায়ণের মাধ্যমে এ নতুন লাইন উন্নয়ন করা হয়েছে।

০৮:১০ পিএম, ৩০ জুন ২০২৬ মঙ্গলবার

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাকৃবি

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাকৃবি

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা ২০২৫-২৬ এর ছেলেদের দ্বৈত (ডাবলস) ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। প্রতিযোগিতার রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে শিরোপা ঘরে তোলে বাকৃবি দল। প্রতিযোগিতায় দেশের ১৮টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। যার মধ্যে অধিকাংশই ছিল পাবলিক বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় বাকৃবির প্রতিনিধিত্ব করেন মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী রিয়াজ মাহমুদ ও মোহাম্মদ সিরাজুল ইসলাম।

০৫:৩৪ পিএম, ২১ জুন ২০২৬ রোববার

বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ৭ জুলাই

বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ৭ জুলাই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (লেভেল-০১, সেমিস্টার-০১) শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সোমবার (০৬ জুলাই) হবে। পরদিন ০৭ জুলাই থেকে তাদের আনুষ্ঠানিক ক্লাস শুরু হবে। বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিষয়ক শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (০৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে কেন্দ্রীয় ওরিয়েন্টেশন হবে। এতে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক কাঠামো, অ্যাকাডেমিক নিয়মকানুন ও ক্যাম্পাস জীবন সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হবে।

০৩:৫৪ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার

বন্য জেব্রাফিশ গবেষণা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ 

বন্য জেব্রাফিশ গবেষণা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রান্সের ইউনিভার্সিটি অব লরেইন-এর চার সদস্যের একটি প্রতিনিধিদল। রোববার (১৪ জুন) উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইউনিভার্সিটি অব লরেইন-এর অ্যাসোসিয়েট প্রফেসর ড. থমাস লেকক। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়টির অ্যানিমেল এক্সপেরিমেন্টেশন বিভাগের ইঞ্জিনিয়ার ইয়ানিক লেদোরে এবং পিএইচডি গবেষক ক্যাটেরিনা সামিওতাকি। এ সময় বাকৃবির ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান উপস্থিত ছিলেন।

০৪:৩৩ পিএম, ১৪ জুন ২০২৬ রোববার

ঈদের ছুটিতে আয় কমে ক্যাম্পাসভিত্তিক কর্মজীবীদের

ঈদের ছুটিতে আয় কমে ক্যাম্পাসভিত্তিক কর্মজীবীদের

ঈদ মানেই আনন্দ, প্রিয়জনের কাছে ফেরা আর উৎসবের উচ্ছ্বাস। কিন্তু এ আনন্দের ভিড়েই নীরবে চাপা পড়ে যায় কিছু মানুষের দীর্ঘশ্বাস। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাস যখন শিক্ষার্থীদের পদচারণাহীন হয়ে পড়ে, তখন থমকে যায় ক্যাম্পাসকেন্দ্রিক অসংখ্য ক্ষুদ্র ব্যবসা। ফাঁকা হয়ে যায় জব্বার মোড়, টিএসসি এলাকা, হলসংলগ্ন চায়ের দোকান কিংবা ফটোকপির স্টলগুলো। শিক্ষার্থীদের কোলাহল থেমে গেলে কমে যায় দিন এনে দিন খাওয়া বহু মানুষের উপার্জনও। তাই কারও কাছে ঈদ আনন্দের, আবার কারও কাছে এটি হয়ে ওঠে টিকে থাকার লড়াই। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে ঘিরে গড়ে উঠেছে ছোট-বড় অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের উপস্থিতির ওপর নির্ভর করেই চলে চা দোকান, খাবারের হোটেল, ফটোকপি ও প্রিন্টিং দোকান, ভ্যানচালক, রিক্সাচালকসহ অনেক মানুষের জীবিকা। কিন্তু ঈদের দীর্ঘ ছুটি শুরু হলেই অধিকাংশ শিক্ষার্থী বাড়ি ফিরে যাওয়ায় ক্যাম্পাসে নেমে আসে নীরবতা। এতে আয় কমে যায় এসব কর্মজীবী মানুষের।

০৫:২৭ পিএম, ২৬ মে ২০২৬ মঙ্গলবার

কোরবানির মাংসের স্বাদ-পুষ্টি পেতে যেভাবে ফ্রিজিং করবেন

কোরবানির মাংসের স্বাদ-পুষ্টি পেতে যেভাবে ফ্রিজিং করবেন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে পশুর হাটগুলো জমে উঠেছে। কোরবানির পশু কেনা থেকে শুরু করে জবাই এবং পরবর্তী সময়ে মাংস সংরক্ষণ পর্যন্ত প্রতিটি ধাপে বৈজ্ঞানিক নিয়ম মেনে চলা স্বাস্থ্য ও পুষ্টির জন্য অত্যন্ত জরুরি। কোরবানির হাটে মাংসের ভিত্তিতে সুস্থ পশু চেনা এবং মাংসের সঠিক সংরক্ষণ পদ্ধতি নিয়ে বিস্তারিত জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অ্যানিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ। তিনি বলেন, আমরা সাধারণত পশু জবাইয়ের দুই থেকে চার বা ছয় ঘণ্টার মধ্যে যে মাংস রান্না করে খাই, তা আসলে প্রকৃত মাংস নয়। বৈজ্ঞানিক ভাষায় তা কেবল পেশী বা মাসল। পশুর ভক্ষণযোগ্য অংশ বা কারকাসকে নির্দিষ্ট নিয়ম ও তাপমাত্রায় না রাখলে তা মাংসে রূপান্তরিত হয় না এবং এর ফলে মানুষ কেবল ফাইবার বা আঁশটুকুই পাই। যা শরীরের পুষ্টিতে পুরোপুরি কাজে লাগে না। 

০২:৩৯ পিএম, ২০ মে ২০২৬ বুধবার

বাকৃবিতে বীর প্রতীক এটিএম খালেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত

বাকৃবিতে বীর প্রতীক এটিএম খালেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাওলানা ভাসানী হলের আয়োজিত `বীর প্রতীক এটিএম খালেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট` উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হয়েছে। সোমবার (১৮ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম সংলগ্ন মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। উভয় দল, জেড ফোর্স এবং ক্র্যাক প্লাটুন মুখোমুখি হয়ে একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ উপহার দেয়। প্রথমার্ধে পাল্টাপাল্টি আক্রমণের পরও কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ক্র্যাক প্লাটুনের খেলোয়াড় শিবুর দূরপাল্লার শক্তিশালী শট জেড ফোর্সের গোলকিপারের ভুলে জালে জড়িয়ে দলকে এগিয়ে দেয়। জেড ফোর্স সমতা ফিরিয়ে আনার চেষ্টা করে, তবে ক্র্যাক প্লাটুনের দৃঢ় রক্ষণভাগ তাদের সব আক্রমণ ব্যর্থ করে। শেষ পর্যন্ত ১-০ গোলে জয়ী হয়ে শিরোপা ক্র্যাক প্লাটুনের দখলে থাকে।

০৩:২৭ পিএম, ১৯ মে ২০২৬ মঙ্গলবার

কোরবানির পশুর সংস্পর্শে ছড়াতে পারে যেসব রোগ

কোরবানির পশুর সংস্পর্শে ছড়াতে পারে যেসব রোগ

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশজুড়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট। লাখো মানুষের সমাগম, পশু পরিবহন এবং অসুস্থ প্রাণী চিহ্নিত করতে অসচেতনতার কারণে গবাদিপশুবাহিত সংক্রামক রোগ ছড়ানোর ঝুঁকি অনেক বেড়ে যায়। বিশেষ করে অ্যানথ্রাক্স বা তড়কা এবং ফুট অ্যান্ড মাউথ ডিজিজ (এফএমডি) বা খুরা রোগের মতো জুনোটিক রোগ জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হতে পারে। এ রোগ শুধু পশুর মধ্যেই সীমাবদ্ধ থাকে না, আক্রান্ত পশুর সংস্পর্শ, রক্ত, মাংস বা বর্জ্যের মাধ্যমে মানুষের শরীরেও সংক্রমিত হতে পারে। কোরবানির হাটের সংক্রমণঝুঁকি, প্রতিরোধ ব্যবস্থা ও জনসচেতনতা নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মো. আমিমুল এহসান বলেছেন, অসুস্থ পশু জবাই, খোলা জায়গায় বর্জ্য ফেলা এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারে। তাই এখনই সর্বোচ্চ সতর্কতা নেয়া জরুরি।

০৪:৪০ পিএম, ১৬ মে ২০২৬ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement