ছবি: আপন দেশ
মানিকগঞ্জের হরিরামপুরে এক রিকশাচালককে হত্যা করা হয়। এ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সেলিনা আক্তার আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (০৫ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেন।
এর আগে, মঙ্গলবার (০৪ আগস্ট) মধ্যরাতে সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মা কোমেলা বেগমের করা মামলায় ২০১৬ সালে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত সেলিনা আক্তার ও নজরুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন।
আরও পড়ুন <<>> বসতঘরে মিলল তিন জনের গলিত মরদেহ
রায়ের পর থেকেই তারা আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন ছদ্মবেশে দেশের বিভিন্ন এলাকা ও বিদেশে পালিয়ে ছিলেন সেলিনা। এর আগে, ২০২২ সালের ৩০ জুলাই মামলার অপর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নজরুল ইসলামকে সাভার থেকে গ্রেফতার করে র্যাব।
হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেন বলেন, আদালতের রায় ঘোষণার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে যান। সেলিনা আক্তার দীর্ঘ দিন ছদ্মবেশ ধারণ করে দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে বিদেশেও আত্মগোপনে ছিলেন। তাকে মঙ্গলবার মধ্যরাতে গ্রেফতার করে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































