Apan Desh | আপন দেশ

সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা বাধা: ড. মঈন খান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:২২, ২২ মে ২০২৬

আপডেট: ১৪:২৩, ২২ মে ২০২৬

সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা বাধা: ড. মঈন খান

ফাইল ছবি

আমলাতান্ত্রিক জটিলতায় সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বিলম্বিত হয়-এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শুক্রবার (২২ মে) দুপুরে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে মহাকাশ ও জিওস্পেশাল গবেষণায় নতুন গবেষণা কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিদ্ধান্তহীনতার কারণে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো যুগোপযোগী হয়ে উঠতে পারছে না অভিযোগ করে মঈন খান। তিনি বলেন, বিশ্ব যখন মহাকাশে মানুষের বসবাসের সম্ভাবনা নিয়ে ভাবছে, তখন গুহার মধ্যে পড়ে থাকলে চলবে না।

নতুন প্রজন্মের কথা বিবেচনায় নিয়ে শিক্ষা ব্যবস্থায় সময়োপযোগী ও নতুন নতুন বিষয় যুক্ত করার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।

তবে আমলাতান্ত্রিক জটিলতায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন সম্ভব না হওয়ায় শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ে বলে মন্তব্য করেন তিনি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়