Apan Desh | আপন দেশ

রামিসা হত্যার বিচারের দাবীতে কুড়িগ্রামে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫৮, ২২ মে ২০২৬

রামিসা হত্যার বিচারের দাবীতে কুড়িগ্রামে মানববন্ধন

ছবি: আপন দেশ

শিশু রামিশা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল হয়েছে। একই সঙ্গে দেশজুড়ে নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনার ন্যায়বিচার এবং নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।

শুক্রবার (২২ মে) জুমার নামাজের পরে কুড়িগ্রাম সদর উপজেলা মডেল মসজিদ গেট এলাকায় এ কর্মসূচি শুরু হয়। এ কর্মসূচির আয়োজন করে ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, কুড়িগ্রাম। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানবন্ধনের বক্তারা জানান, নিষ্পাপ শিশু রামিশার সঙ্গে ঘটে যাওয়া ধর্ষণ ও হত্যাকাণ্ড মানবতার চরম অবমাননা। তারা এটিকে সমাজের জন্য লজ্জাজনক ঘটনা হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তারা বলেন, শুধু রামিশা নয়, দেশজুড়ে এ ধরনের বহু নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে, কিন্তু অনেক ক্ষেত্রেই ন্যায়বিচার নিশ্চিত হচ্ছে না।

আরও পড়ুন <<>> ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্যের মৃত্যু

বক্তারা আরও জানান, যদি শিশু রামিশার হত্যার বিচার নিশ্চিত না হয়, তাহলে এ আন্দোলন আরও বিস্তৃত করা হবে। পাশাপাশি ধর্ষকদের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

কর্মসূচিতে বক্তব্য দেন আব্দুর রশিদ গনি, আল ইমরান, আলমগীর হোসেন, আব্দুর রশিদ রনি, আব্দুর রাজ্জাক রাজ এবং অতিথি হিসেবে নতুন কুঁড়ি কিন্ডারগার্টেনের পরিচালক আসাদুজ্জামান রাজু প্রমুখ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়