Apan Desh | আপন দেশ

দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, শুরু কবে থেকে?

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৫৬, ২১ মে ২০২৬

আপডেট: ১৪:৪৮, ২১ মে ২০২৬

দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, শুরু কবে থেকে?

ছবি : আপন দেশ

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হচ্ছে দীর্ঘ ছুটি। বৃহস্পতিবার (২১ মে) শেষ ক্লাশের পর থেকেই এ ছুটি  শুরু হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৪ মে থেকে ঈদের ছুটি শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় বৃহস্পতিবারই শেষ ক্লাশ অনুষ্ঠিত হচ্ছে।

এরপর ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটির পর ২৪ মে থেকে আনুষ্ঠানিকভাবে ছুটি শুরু হবে। সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন থেকে আবার ক্লাশ শুরু হবে।

আরও পড়ুন : আপিল বিভাগেও আবুল বারকাতের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

অন্যদিকে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ছুটি আরও দীর্ঘ হবে। ২২ মে শুরু হয়ে ১১ জুন পর্যন্ত মাদ্রাসাগুলো বন্ধ থাকবে। এরপর সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে ক্লাশ শুরু হবে। ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা মোট ২৩ দিনের ছুটি উপভোগ করবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়