Apan Desh | আপন দেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৩:১৪, ২২ মে ২০২৬

আপডেট: ১৪:৩২, ২২ মে ২০২৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

ছবি : আপন দেশ

যমুনা সেতুর ওপর একাধিক গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ৭ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। 

শুক্রবার (২২ মে) ভোররাত থেকে সেতুর পূর্বপ্রান্ত থেকে কালিহাতি উপজেলার সল্লা পর্যন্ত এ যানজট দেখা দেয়। এতে ঘরমুখো মানুষ ও যানবাহনের চালকরা বিপাকে পড়েছেন।

এ বিষয়ে যমুনা সেতু বিভাভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, এ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৩০ হাজার ৬৭৯টি যানবাহন পার হয়েছে। তার ওপর শুক্রবার ভোর থেকে সেতুর ওপর দুটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। সেগুলো উদ্ধার করার সময় সেতু থেকে ঢাকামুখী লেনে গাড়ির সারি সৃষ্টি হয়।

তিনি আরও জানান, সকাল সাড়ে ৭টার দিকে সেতুর ওপরে আরেকটি দুর্ঘনা ঘটলে সেটি সরাতে সময় লাগে। এতে মহাসড়কের সল্লা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

আরও পড়ুন : শনিবার ব্যাংক খোলা থাকবে

যানজট নিরসনে সেতু কর্তৃপক্ষ ও পুলিশ কাজ করে যাচ্ছে। কিছু সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে বলেও জানান রিয়াজ উদ্দিন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়