ছবি: আপন দেশ
মন্ত্রণালয় ও বিভিন্ন দফতরে আকস্মিক পরিদর্শনে করেছেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। এসময় তিনি অনিয়ম পেয়েছেন। যার কারণে ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ দেয়া হয়েছে।
শুক্রবার (২২ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরিদর্শনের সময় তিনি একাধিক কর্মকর্তা ও কর্মচারীকে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত দেখতে পান। পাশাপাশি নির্ধারিত সময়ের পর অনেককে অফিসে উপস্থিত হতেও দেখা যায়।
এ ঘটনায় প্রতিমন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি দায়িত্বে অবহেলা ও শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
প্রতিমন্ত্রীর নির্দেশনার পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের বরিশাল কার্যালয়ে বড় ধরনের ব্যবস্থা নেয়া হয়। ড্রেজিং বিভাগ থেকে ৯ জন, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগ থেকে ২ জন, বন্দর ও পরিবহন বিভাগ থেকে ১ জন এবং হিসাব বিভাগ থেকে ১ জনসহ মোট ১৩ জন কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিকভাবে বদলি করা হয়।
আরও পড়ুন <<>> ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে: সড়কমন্ত্রী
এছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন থেকেও ৩ জন কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।
প্রতিমন্ত্রী মন্ত্রণালয় এবং এর আওতাধীন দফতর ও সংস্থার সব কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন।
তিনি আরও জানান, সরকারি দপ্তরে শৃঙ্খলা, জবাবদিহিতা এবং সেবার মান নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































