Apan Desh | আপন দেশ

নতুন বান্ধবী নিয়ে নৈশভোজে ইয়ামাল

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫৪, ২২ মে ২০২৬

নতুন বান্ধবী নিয়ে নৈশভোজে ইয়ামাল

ছবি: সংগৃহীত

লা লিগা শিরোপা জয়ের আনন্দে বিশেষ নৈশভোজের আয়োজন করে বার্সেলোনা। কাসানোভা বিচ ক্লাবে আয়োজিত সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, ক্লাব কর্মকর্তারা এবং সভাপতি। অনুষ্ঠানে অংশ নেন তরুণ তারকা লামিনে ইয়ামালও।

স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যমের দাবি, অনুষ্ঠানে ইয়ামালের সঙ্গে ছিলেন সেভিয়ার কনটেন্ট নির্মাতা  ইনেস গার্সিয়া। সম্প্রতি গ্রিস উপকূলে তাদের একসঙ্গে দেখা যাওয়ার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনকে ঘিরে আলোচনা শুরু হয়। তবে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় ইনেস গার্সিয়া। টিকটক ও ইনস্টাগ্রামে তার বিপুল সংখ্যক অনুসারী রয়েছে। তিনি মূলত ফ্যাশন, লাইফস্টাইল, ভ্রমণ ও পোশাকবিষয়ক কনটেন্ট প্রকাশ করে থাকেন।

আরও পড়ুন <<>>হামজা-জামালদের নতুন কোচ ডুলি

এদিকে ব্যক্তিগত আলোচনা থেকে দূরে রেখে এখন মাঠে ফেরার প্রস্তুতিতেই মনোযোগ দিচ্ছেন ইয়ামাল। গত এপ্রিলে চোট পাওয়ার পর মৌসুমের বাকি সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে সময় পার করছেন এ তরুণ ফুটবলার।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে দ্রুত পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন ইয়ামাল। ধারণা করা হচ্ছে, উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে তার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে। তবে শুরুতেই স্পেনের জার্সিতে তাকে দেখা নাও যেতে পারে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের