Apan Desh | আপন দেশ

সরকারবিরোধী বৈঠকের সময় আ. লীগের ১০ কর্মী গ্রেফতার

বরিশাল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩৯, ২২ মে ২০২৬

সরকারবিরোধী বৈঠকের সময় আ. লীগের ১০ কর্মী গ্রেফতার

ছবি: আপন দেশ

বরিশালে সরকারবিরোধী গোপন বৈঠকের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১০ জন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের সময় আরও প্রায় ৪০-৫০ জন কর্মী পালিয়ে যায়।

শুক্রবার (২২ মে) ভোরে নগরীর ব্রজমোহন কলেজ সংলগ্ন মধু মিয়ার পুল এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন ইমন ভূঁইয়া, রাতুল খান, জাকারিয়া মীর, আমিনুল ইসলাম ইমরান, মো. ইব্রাহীম, রিয়াদ খান, তানভীর ইসলাম, মো. রায়হান, মোরসালিন ও রবিউল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, সরকারবিরোধী ও নাশকতামূলক কার্যক্রমের পরিকল্পনায় ওই এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে অভিযান চালানো হলে ১০ জনকে আটক করা সম্ভব হয়। তবে বাকি ৪০-৫০ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আরও পড়ুন <<>> যমুনার ভাঙন ঠেকাতে টাঙ্গাইলে বেড়িবাঁধ নির্মাণ হবে: পানিসম্পদমন্ত্রী

অভিযানে একটি রামদা, আওয়ামী লীগের ব্যানার এবং পোস্টার উদ্ধার করা হয়েছে।

বরিশাল মহানগর কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পলাতক ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও তিনি জানান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়