Apan Desh | আপন দেশ

জুলাই সনদ নিয়ে ইবি ছাত্রদলের লিফলেট বিতরণ

ইবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:০৫, ১৭ মে ২০২৬

জুলাই সনদ নিয়ে ইবি ছাত্রদলের লিফলেট বিতরণ

ছবি: আপন দেশ

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সরকারের অঙ্গীকারবদ্ধতা ও সরকারের অবস্থান জনগণের সামনে স্পষ্টকরণে লিফলেট বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (১৭ মে) দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের আমতলা থেকে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, যুগ্ম আহবায়ক আবু দাউদ, আহসান হাবীব, আনারুল ইসলাম, সদস্য সাব্বির, নুরুদ্দিন সহ উল্লাস, রোকন, মামুন, রনি, তৌহিদ, আলামিন, জনি, পুলক, রিফাত, সীমা, অংকন, রাকিব ও অন্যান্যরা।

এদিন বিশ্ববিদ্যালয়ের আমতলা, বটতলা, ঝালচত্বর, প্রশাসন ভবন চত্বর, দুপুর ২টার বাসের শহরগামী শিক্ষার্থী এবং প্রশাসন ভবনের কর্মকর্তা কর্মচারীদের মাঝে 'জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে লিফলেট বিতরণ করে। লিফলেটে উল্লেখ করা হয়, বিএনপি জুলাই সনদ অনুসারে ১০০ সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ প্রতিষ্ঠা করতে চায়। তবে গণভোটের চারটি প্রশ্নের মধ্যে ‘খ’ নং প্রশ্ন জুলাই সনদের ১৮ ও ১৯ অনুচ্ছেদ পরিপন্থী, যা প্রতারণামূলক'। 

আরও পড়ুন<<>>গোবিপ্রবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ বলেন, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে যে ঐক্যমত কমিশন গঠন হয়েছিল সেখানে জুলাই সনদের কথা উল্লেখ ছিল। জুলাই সনদে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রস্তাব দাখিল করেছিল। যেটা গত বছরের ১৭ই অক্টোবর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দাখিল করেছিল। সেখানে সনদে স্বাক্ষর করেছিল বিএনপির পক্ষ থেকে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সেখানে জামাতসহ অন্যান্য দলও কিন্তু স্বাক্ষর করেনি বা পরবর্তীতে করেছে। যেটা বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে, এগুলো ব্যতীত বিএনপি আগেই জানিয়েছিল যে আমরা এ বিষয়গুলো সংস্কার করব না।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে একটি গ্রুপ বা বিরোধী দলের বটবাহিনী প্রতিনিয়ত আক্রমণ চালিয়ে গুজব ছড়াচ্ছে। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে না বলে অপপ্রচার চলাচ্ছে। আমরা হুশিয়ারি করে বলতে চাই প্রধানমন্ত্রী  তারেক রহমানের প্রতিটি কথার গুরুত্ব আছে। দেশের জনগণের ম্যান্ডেট নিয়েই তিনি সরকার গঠন করেছে। বট বাহিনীর আক্রমণ, অপপ্রচারের বিরুদ্ধে সঠিক তথ্য লিফলেটের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের জানাচ্ছি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়