Apan Desh | আপন দেশ

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:১০, ২৫ মার্চ ২০২৬

আপডেট: ১৬:০২, ২৫ মার্চ ২০২৬

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা

ছবি: আপন দেশ

জাতীয় শিক্ষাক্রমে বড় পরিবর্তন আসছে। পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে সাতটি ক্রীড়া বিষয়। এর মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট, দাবাসহ বিভিন্ন খেলা। পাশাপাশি থাকবে ব্যবহারিক শিক্ষা। প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে শুরু করে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত এসব বিষয় অন্তর্ভুক্ত করা হবে।

বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি পাঠানো হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানের কাছে।

চিঠিতে বলা হয়েছে, সারাদেশে খেলার মাঠ নির্ধারণ ও তা বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় একটি কমিটি গঠন করেছে। এ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় ১৪ মার্চ। সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।

আরও পড়ুন <<>> প্রাথমিক বৃত্তি পরীক্ষা সূচি প্রকাশ

সে সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। প্রাথমিকের চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের জন্য খেলাধুলা অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেয়া হয়। নির্ধারিত খেলাগুলোর মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে বা ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিকস এবং সাঁতার।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পাঠানো সাতটি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে যুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়