Apan Desh | আপন দেশ

প্রাথমিক বৃত্তি পরীক্ষা সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:২১, ২৫ মার্চ ২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষা সূচি প্রকাশ

প্রাথমিক শিক্ষা অধিদফতর ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে। আগামী ১৫ এপ্রিল থেকে সারাদেশে একযোগে এ পরীক্ষা শুরু হবে। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের সঙ্গে অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ রাখা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) অধিদফতর এ সময়সূচি প্রকাশ করে। এর আগে গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

বুধবার (২৫ মার্চ) অধিদফতরের নির্দেশনায় জানানো হয়েছে, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান ছাড়া দেশের অন্যান্য সব জেলায় ১৫ এপ্রিল পরীক্ষা শুরু হবে। প্রথম দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরদিন ১৬ এপ্রিল ইংরেজি পরীক্ষা হবে। ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রাথমিক গণিত। আর ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা নেয়া হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে আড়াই ঘণ্টা চলবে।

আরও পড়ুন <<>> ঈদের ছুটিতে ফাঁকা ক্যাম্পাসে ক্ষুধার্ত প্রাণীদের পাশে বাকৃবি ছাত্রদল

তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের জন্য আলাদা সূচি নির্ধারণ করা হয়েছে। এসব জেলায় ১৭ এপ্রিল প্রাথমিক গণিত পরীক্ষার মাধ্যমে কার্যক্রম শুরু হবে। ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি পরীক্ষার মধ্য দিয়ে পার্বত্য তিন জেলায় বৃত্তি পরীক্ষা শেষ হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের পাশাপাশি অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

রাজপথে হইচই করে কিছু গড়া যায় না: প্রধানমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় সীমান্তে কাঁটাতারের বেড়া বিষয়ে আলোচনায় হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কিউবায় হামলার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প হামের বিষয়ে তদন্ত কমিটি হবে: তথ্য উপদেষ্টা পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭ শেখ হাসিনা বাংলাদেশে কলঙ্কিত থাকবে : স্পিকার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের মাঠজরিপ শুরু সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বাড়ানো হচ্ছে : জামায়াত আমীর শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জন না করায় বেকারত্ব বেশি : প্রধানমন্ত্রী সৌদি পৌঁছেছেন ৫২৩৩৪ বাংলাদেশি হজযাত্রী ইরান-সংশ্লিষ্ট ১২ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা