Apan Desh | আপন দেশ

খুবির ২১ শিক্ষার্থীকে রিসার্চ স্কলারশিপ প্রদান

খুবি প্রতিনিধি

প্রকাশিত: ১১:০৬, ২০ অক্টোবর ২০২৫

খুবির ২১ শিক্ষার্থীকে রিসার্চ স্কলারশিপ প্রদান

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষ দ্বিতীয় টার্মে ২১ জন শিক্ষার্থীকে গবেষণা বৃত্তি (রিসার্চ স্কলারশিপ) প্রদান করা হয়েছে।  স্কলাশিপ পাওয়া শিক্ষার্থীদের প্রত্যেককে চার হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

সাউথইস্ট ব্যাংক পিএলসি থেকে প্রাপ্ত অনুদানের আওতায় এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সম্মানিত প্রধান ও অন্যান্য শিক্ষকবৃন্দের উপস্থিতিতে রোববার (১৯ অক্টোবর) এগ্রোনমি ল্যাবে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ বৃত্তি প্রদান করা হয়।

আরও পড়ুন<<>>জবি ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ 

প্রসঙ্গত, একই উৎস থেকে অদূর ভবিষ্যতে ডিসিপ্লিনের ২০ জন মাস্টার্স শিক্ষার্থীকেও জনপ্রতি ৫ হাজার টাকা করে গবেষণা বৃত্তি প্রদান করা হবে। 

শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, গবেষণা বৃত্তির এ সহায়তা তাদের চলমান গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু