Apan Desh | আপন দেশ

তদবির নয়, মেধার গুরুত্ব দেবে সরকার: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০০:২১, ১৪ মার্চ ২০২৬

তদবির নয়, মেধার গুরুত্ব দেবে সরকার: মির্জা ফখরুল

ছবি: আপন দেশ

বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তদবির নয়, সরকার সব ক্ষেত্রে মেধার গুরুত্ব।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা সমিতির এক ইফতার অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের ছেলেরা খালি ঘুরে ঘুরে চাকরি খোঁজে। এভাবে চাকরি তো পাওয়া যাবে না… চাকরি তো অসম্ভব। এ জন্য আমাদের নিজেদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বিনিয়োগ করতে হবে, ছোট ছোট উদ্যোগ নিয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির। সে তদবিরগুলো হচ্ছে পোস্টিং-টোস্টিং এ সমস্ত বিষয়ে। মন্ত্রী বলেন, যেসব বিষয় দরকার আছে সেইসব করতে হবে। কিন্তু সেগুলোকেই (তদবির) যদি প্রধান গুরুত্ব দেই তাহলে তো মুশকিল হবে।

আরও পড়ুন <<>> রাজধানীর বৃষ্টিতে দেয়াল ধসে নারী নিহত

নিজের জেলা ঠাকুরগাঁওয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, চারলেনের সড়ক নির্মাণসহ অবকাঠামোর উন্নয়ন এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে দেয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় সমিতির নামে বিভক্তি সৃষ্টির সমালোচনা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।

আপন দেশে/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement