Apan Desh | আপন দেশ

বৃত্তি

প্রাথমিক বৃত্তিতে আর্থিক সুবিধা বাড়ানোর ইঙ্গিত

প্রাথমিক বৃত্তিতে আর্থিক সুবিধা বাড়ানোর ইঙ্গিত

প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় আর্থিক সুবিধা ও উপকারভোগীর সংখ্যা বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সরকার এ পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার বিষয়টি বিবেচনা করছে বলে জানান তিনি। বুধবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। ববি হাজ্জাজ বলেন, বৃত্তির অর্থের পরিমাণ এবং কতজন শিক্ষার্থী এ সুবিধা পাবে—তা নতুন করে পর্যালোচনা করা হবে। দীর্ঘদিন পর বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। সরকারের লক্ষ্য হচ্ছে, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি ও শিক্ষা গ্রহণে উৎসাহিত করা। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে।

০৩:৫২ পিএম, ১৫ এপ্রিল ২০২৬ বুধবার

আজ সারা দেশে শুরু হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা

আজ সারা দেশে শুরু হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা

সারা দেশে শুরু হচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় শুরু হয়ে প্রথম দিনের বাংলা পরীক্ষা চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এর আগে গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় পরীক্ষার সূচি অনুমোদন করা হয়। পরে অধিদফতরের নির্দেশনায় বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়। সূচি অনুযায়ী, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে আড়াই ঘণ্টা ধরে চলবে।

০৮:৩৯ এএম, ১৫ এপ্রিল ২০২৬ বুধবার

প্রাথমিক বৃত্তি পরীক্ষা সূচি প্রকাশ

প্রাথমিক বৃত্তি পরীক্ষা সূচি প্রকাশ

প্রাথমিক শিক্ষা অধিদফতর ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে। আগামী ১৫ এপ্রিল থেকে সারাদেশে একযোগে এ পরীক্ষা শুরু হবে। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের সঙ্গে অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ রাখা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) অধিদফতর এ সময়সূচি প্রকাশ করে। এর আগে গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। বুধবার (২৫ মার্চ) অধিদফতরের নির্দেশনায় জানানো হয়েছে, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান ছাড়া দেশের অন্যান্য সব জেলায় ১৫ এপ্রিল পরীক্ষা শুরু হবে। প্রথম দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

০২:২১ পিএম, ২৫ মার্চ ২০২৬ বুধবার

শিক্ষাবৃত্তির আবেদনের সময় বেড়েছে

শিক্ষাবৃত্তির আবেদনের সময় বেড়েছে

স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত কর্মচারী ও সংস্থার অক্ষম, অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীর সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন সময় বেড়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এ পর্যায়ে আবেদন করা যাবে। সোমবার (০২ ফেব্রুয়ারি) বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের শিক্ষাবৃত্তির বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশের মাধ্যমে আবেদন আহ্বান করা হয়েছিল। তাদের সুবিধার্থে আবেদন দাখিলের সময়সীমা ১৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত বাড়ানো হলো।

১১:১৫ এএম, ৩ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর (অষ্টম শ্রেণি) ফল প্রকাশের বিষয়ে সংশ্লিষ্ট দফতরে আলোচনা চলছে। এমনটিই জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহবায়ক ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। রোববার (১ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান। কামাল উদ্দিন হায়দার বলেন, ‘ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করতে একাধিক বৈঠক হচ্ছে। তবে, এখনো নির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। বিষয়টি চূড়ান্ত হলে জানানো হবে।’

০২:৩২ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৬ রোববার

ঢাকা বোর্ডে এইচএসসিতে উত্তীর্ণদের বৃত্তির তালিকা প্রকাশ

ঢাকা বোর্ডে এইচএসসিতে উত্তীর্ণদের বৃত্তির তালিকা প্রকাশ

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণদের বৃত্তির তালিকা প্রকাশিত হয়েছে। রোববার (০৭ ডিসেম্বর) বোর্ডের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকা থেকে দেখা যায়, বোর্ড থেকে মেধাবৃত্তি পেয়েছেন ৪৫৬ জন ও সাধারণ বৃত্তি পেয়েছেন তিন হাজার ৩২ জন। এর আগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ২০২৫ সালের ২৬ নভেম্বর প্রকাশিত অফিস আদেশে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে রাজস্ব খাতভুক্ত মেধা ও সাধারণ বৃত্তির বোর্ডভিত্তিক কোটা বণ্টনের তালিকা প্রকাশ করা হয়।

০১:১৯ পিএম, ৮ ডিসেম্বর ২০২৫ সোমবার

ফের চালু হচ্ছে প্রাথমিকে বৃত্তি, কমতে পারে ছুটি

ফের চালু হচ্ছে প্রাথমিকে বৃত্তি, কমতে পারে ছুটি

১৬ বছর পর আবারও প্রাথমিকে বৃত্তি পরীক্ষা চালু করা হচ্ছে। এর ফলে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটবে উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, বৃত্তির মাধ‍্যমে শিক্ষার্থীদের সহায়তা করতে চায় সরকার।  সোমবার (০৭ সেপ্টেম্বর) বিশ্ব সাক্ষরতা দিবস উপলক্ষে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কমানোর কথা ভাবা হচ্ছে। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে ১৮০ দিন ক্লাস হয় উল্লেখ করে সাপ্তাহিক ছুটি নয়, শিক্ষা ক্যালেন্ডারে ছুটি কমিয়ে ক্লাস বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানান উপদেষ্টা।

০৪:২৩ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৫ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু