Apan Desh | আপন দেশ

ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৪ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৯:২৫, ১৪ মার্চ ২০২৬

ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৪ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু

ফাইল ছবি

স্বজনের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন শেষে মানুষের কর্মক্ষেত্রে ফেরার জন্য ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিক্রি করা হচ্ছে ২৪ মার্চের ট্রেনের আসনের অগ্রিম টিকিট।

এদিন সকাল ৮টা থেকে অনলাইনে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এখন পাওয়া যাচ্ছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট। দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট।

বাংলাদেশ রেলওয়ে বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে দেয়া হচ্ছে।

ধারাবাহিকভাবে ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে। 

আরও পড়ুন<<>>নিরাপদ ঈদযাত্রায় সরকারের নানা উদ্যোগ

এছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। এক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। কোনো টিকিট রিফান্ড করা হবে না।

যাত্রীদের জন্য কিছু নির্দিষ্ট শর্তও নির্ধারণ করা হয়েছে। একজন যাত্রী ঈদযাত্রার অগ্রিম টিকিট সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং এক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। ক্রয়কৃত কোনো টিকিট রিফান্ড করা হবে না। তবে যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ আসন দাঁড়িয়ে যাওয়ার জন্য বরাদ্দ রাখা হয়েছে, যা যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকেই সংগ্রহ করা যাবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement