ছবি : সংগৃহীত
বিদ্যুৎ লাইনের উন্নয়নমূলক কাজের জন্য দেশের কয়েকটি এলাকায় দীর্ঘ ছয় ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (১৪ মার্চ) সকাল ৬টা থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন<<>>ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৪ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক প্রশস্ত করার জন্য শিবগঞ্জ ৩৩ কেভি লাইন স্থানান্তর কাজের জন্য শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































