Apan Desh | আপন দেশ

খুলনা বিভাগ

সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা

সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা

খুলনায়  সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তাসহ সাত জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেকেই ৯২ কোটি ৬৩ লাখ ৩১ হাজার ৭৫২ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাদের প্রত্যেকেই আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। অর্থ আত্মসাতের অভিযোগ এনে ২০১৭ সালের ২৬ সেপ্টেম্বর মামলা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মোশাররফ হোসেন। বিচারিক কার্যক্রম শেষে সাত আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় ঘোষণা করে আদালত। বুধবার (০৯ সেপ্টেম্বর) খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মুহা. আদীব আলী এ রায় দেন। রায় ঘোষণার সময় সাত আসামির মধ্যে পাঁচজন আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুজন পলাতক।

০৬:৫৯ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement