Apan Desh | আপন দেশ

রাজধানীর বৃষ্টিতে দেয়াল ধসে নারী নিহত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০০:০৭, ১৪ মার্চ ২০২৬

রাজধানীর বৃষ্টিতে দেয়াল ধসে নারী নিহত

রাজধানীর হাতিরঝিল মধুবাগে বৃষ্টির সময় একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে এক নারী পথচারী প্রাণ হারিয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নারীর নাম রাশেদা বেগম। মধুবাগ ৩ নম্বর গলির প্রফেসর বাড়ির সামনের নির্মাণাধীন ভবনের দেয়াল হঠাৎ ভেঙে পড়ে তিনি গুরুতর আহত হন।

আরও পড়ুন <<>> রাজধানীর নদ্দায় আগুন

পরবর্তীতে দেয়ালের নিচ থেকে তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, রাশেদা বেগমের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কোদাল দিয়ে কুপিয়ে ৩ জনকে হত্যা মেয়েদের স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার ঘোষণা প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা: প্রধানমন্ত্রী অপতথ্য রোধে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে : তথ্যমন্ত্রী জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প শার্শায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী আমির হামজার আগাম জামিন জামালপুরে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস সৌদি আরবে ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু