Apan Desh | আপন দেশ

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৪, ২৫ জুলাই ২০২৪

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হলে এইচএসসি পরীক্ষা স্থগিতই থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানও খোলা হবে না। 

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে কোটা আন্দোলনে গুলিবিদ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে এসে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি। তাদের নির্মমভাবে পিটিয়ে আহত করেছে। তাদেরকে কীভাবে মেরে হল থেকে ফেলে দেয়া হয়েছে। একজন শিক্ষার্থী আইসিইউতে আছে। অনেক শিক্ষার্থী চিকিৎসা সেবা নিয়ে চলে গেছে। আমরা অনেক সাধারণ গুলিবিদ্ধ রোগীদের সাথে কথা বলেছি। তারা কীভাবে গুলিবিদ্ধ হলো, কেন তারা ঢাকায় এলো সে বিষয়টি আমাদের আইনশৃঙ্খলা বাহিনী খোঁজখবর নিচ্ছে। এদের মধ্যে অনেকেই এ হত্যার সাথে জড়িত আছে। আমরা বলেছি তাদেরও চিকিৎসা সেবা দিতে।

নওফেল বলেন, পরিস্থিতি শান্ত হলে এইচএসসি পরীক্ষা নেয়া ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। আমরা চাইনা আর কোনো মায়ের বুক খালি হোক। কেউ তার বাবাকে হারিয়েছে, বোন তার ভাইকে হারিয়েছে, স্ত্রী তার স্বামীকে হারিয়েছে। আর এমন অবস্থা হোক সেটি আমরা চাই না।

এইচএসসি পরীক্ষার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি আছে, তাদের সাথে বসে সিদ্ধান্ত নেয়া হবে। এইচএসসি পরীক্ষার রিশিডিউলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। আপনারা জানেন, বন্যার কারণে সিলেট বিভাগে আমাদের পরীক্ষা নেয়া হয়নি, পরিস্থিতি স্বাভাবিক হলে সেগুলোরও রিশিডিউল করা হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু