Apan Desh | আপন দেশ

সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৫২, ২৮ এপ্রিল ২০২৬

আপডেট: ১০:২৫, ২৮ এপ্রিল ২০২৬

সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ছবি : আপন দেশ

সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ নিয়ে চলতি বছর সৌদি আরবে মোট ছয়জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

সোমবার (২৭ এপ্রিল) রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। 

মারা যাওয়া ৬ জনই পুরুষ। তাদের মধ্যে মক্কায় একজন ও মদিনায় পাঁচজন মারা গেছেন।

সর্বশেষ সোমবার (২৭ এপ্রিল) জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১) মদিনায় মারা গেছেন। একই দিন মক্কায় মারা গেছেন শেরপুরের শ্রীবরদীর মো. আবদুল্লাহ আল মামুন (৫৮)। তারা স্বাভাবিকভাবেই মারা গেছেন বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

এর আগে ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান (৬৪) এবং ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলার মো. সেরাজুল হক (৬৬), ২২ এপ্রিল টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম (৭০) এবং ২১ এপ্রিল জয়পুরহাটের মো. নইম উদ্দীন মন্ডল (৭৫) মারা যান।

অন্যদিকে, এখন পর্যন্ত ৯২টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৩৬ হাজার ৯৯৬ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩ হাজার ২৮৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩৩ হাজার ৭১২ জন। 

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়