Apan Desh | আপন দেশ

বিএনপির সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০১:২২, ২৯ এপ্রিল ২০২৬

বিএনপির সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

ছবি : আপন দেশ

ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে ঢাকার গুলশানে বিএনপির চেয়ারম্যান কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে নেতৃত্ব দেন ইইউ মিশনের প্রধান ইভার্স ইজাবস।

সাত সদস্যের এ প্রতিনিধি দল সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে গঠনমূলক আলোচনা করে।

বৈঠকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল পক্ষের ইতিবাচক ভূমিকার প্রশংসা করে ইইউ প্রতিনিধি দল। একই সঙ্গে তারা বিএনপির কাছে ১৯টি সুপারিশ সম্বলিত একটি প্রস্তাবনা তুলে দেয়, যার মধ্যে ছয়টি ছিল অগ্রাধিকারভিত্তিক।

আরও পড়ুন <<>> বঙ্গবন্ধুর মুক্তির আন্দোলন করেছিল জামায়াত: শাজাহান চৌধুরী

বিএনপির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও মাহদী আমিন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু