Apan Desh | আপন দেশ

ইবি ম্যাথ ক্লাবের সভাপতি মেহেদী, সাধারণ সম্পাদক শিহাব

ইবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২২:১৩, ২৭ এপ্রিল ২০২৬

ইবি ম্যাথ ক্লাবের সভাপতি মেহেদী, সাধারণ সম্পাদক শিহাব

ছবি: আপন দেশ

কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ এর মধ্যে দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'ম্যাথ ক্লাব'র যাত্রা শুরু হয়েছে। নির্বাচনে  সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের সোহানুর রহমান শিহাব।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. সজীব আলী, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. আনিসুর রহমান এবং সহকারী অধ্যাপক মোছা. শামিমা নাসরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফলাফল জানানো হয়।

ক্লাবের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান সাকিব, কোষাধ্যক্ষ মো. লতিফুর রহমান মারুফ, সহকারী কোষাধ্যক্ষ মো. হাসিবুল ইসলাম, আয়োজন সম্পাদক অনিক আহমেদ, প্রকাশনা সম্পাদক মো. রাইসুল ইসলাম অন্তর এবং আইটি সম্পাদক মো. অমিত হাসান অভিক।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাশরুপ করিম নিশাদ, মো. খাইরুল বাশার হৃদয়, রাজু আহমেদ, মোছা. রহিমা খাতুন, মো. পিয়াল হাসান ও মোসা. আফসানা খাতুন মিমি। 

আরও পড়ুন<<>>প্রাথমিক শিক্ষা অধিদফতরে সুপারিশপ্রাপ্তদের স্মারকলিপি

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সোহানুর রহমান শিহাব বলেন, প্রতিষ্ঠাকালীন ম্যাথ ক্লাব নির্বাচন-২০২৬ অত্যন্ত সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ম্যাথ ক্লাবকে একটি কার্যকর ও সৃজনশীল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে শিক্ষার্থীরা সহজভাবে গণিত শিখতে ও নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পাবে। সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে আমরা একটি শক্তিশালী ও সক্রিয় ক্লাব গড়ে তুলতে চাই।

নবনির্বাচিত সভাপতি মেহেদী হাসান বলেন, আমাকে ম্যাথ ক্লাবের সভাপতি হিসেবে নির্বাচিত করায় আমি কৃতজ্ঞ। এ ক্লাবকে আরও সক্রিয়, সৃজনশীল ও শিক্ষার্থীবান্ধব করে তুলতে কাজ করব। আমরা গণিতকে শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করতে চাই। নতুন আইডিয়া, প্রতিযোগিতা ও কর্মশালার মাধ্যমে ক্লাবকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা রাখি।

উল্লেখ্য, রোববার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন ১৫টি পদের বিপরীতে বিভাগের শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মেয়েদের স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার ঘোষণা প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা: প্রধানমন্ত্রী অপতথ্য রোধে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে : তথ্যমন্ত্রী জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প শার্শায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী আমির হামজার আগাম জামিন জামালপুরে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস সৌদি আরবে ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু