Apan Desh | আপন দেশ

যোগাযোগ বন্ধ

নাটোরে রেললাইন ভেঙে যাওয়ায় যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল 

নাটোরে রেললাইন ভেঙে যাওয়ায় যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল 

নাটোরের বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে যাওয়ায় রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। এতে আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে অন্তত ছয়টি ট্রেন আটকা পড়ে। পরে জরুরি মেরামত শেষে ওই রেলপথে ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর স্টেশনসংলগ্ন ২২৭/০ নম্বর রেলপিলারের কাছে রেললাইন ভাঙা দেখতে পান রেলওয়ের কর্মীরা। নিয়মিত পরিদর্শনের সময় বিষয়টি শনাক্ত হওয়ার পর তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

০৪:৩৩ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট স্থগিত করল এয়ার ইন্ডিয়া

ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট স্থগিত করল এয়ার ইন্ডিয়া

ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট সাময়িক স্থগিত করল এয়ার ইন্ডিয়া। একই সঙ্গে একাধিক আন্তর্জাতিক রুটে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমানসংস্থা এয়ার ইন্ডিয়া। জেট ফুয়েলের উচ্চ মূল্য, দীর্ঘপাল্লার আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় বাড়তি ব্যয় ও আকাশপথের বিধিনিষেধের কারণে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে এয়ারলাইনটি। জানা গেছে, চলতি বছরের জুন থেকে আগস্ট পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক রুটে সাময়িকভাবে ফ্লাইট কমানো, স্থগিত ও সময়সূচি পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছে এয়ারলাইনটি। গ্রীষ্মকালীন ভ্রমণের ব্যস্ত মৌসুমে নেয়া এ সিদ্ধান্তে হাজারও আন্তর্জাতিক যাত্রী প্রভাবিত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

০৫:০৯ পিএম, ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার

ইঞ্জিনে আগুন: ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 

ইঞ্জিনে আগুন: ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 

ময়মনসিংহে ত্রিশালে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। শনিবার (৮ মার্চ) সকাল পৌনে দশটার দিকে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের ধলা স্টেশন এলাকায় ঘটনাটি ঘটে। গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ত্রিশালের ধলা স্টেশন এলাকায় পৌঁছলে ট্রেনটির ইঞ্জিন থেকে আগুন ও প্রচুর ধোঁয়া বের হতে দেখে যায়।

১১:৩১ এএম, ৮ মার্চ ২০২৫ শনিবার

আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল বন্ধ

আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল বন্ধ

যান্ত্রিক ত্রুটির কারণে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মেট্রোরেলে চলাচলরত যাত্রীরা। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, ত্রুটি সারানোর আগ পর্যন্ত এ পথে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক নাসির উদ্দিন আহমেদ বলেন, ওই পথে ভালো রকমের একটা সমস্যা হয়েছে। এটা ঠিক করতে সময় লাগবে। আপাতত আগারগাঁও থেকো উত্তরা পর্যন্ত চালাচল করছে।

১০:৫৬ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২৪ বুধবার

শেখ হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

শেখ হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে এখন ভারতের দিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা। পরবর্তীতে কোন দেশে যাবেন, তা এখনও জানা যায়নি। এরই মধ্যে শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল করেছে মার্কিন সরকার। মঙ্গলবার (৬ আগস্ট) এ তথ্য জানা যায়। তবে জানতে চাইলে দূতাবাস থেকে জানায়, কোনো ব্যক্তির ভিসা নিয়ে মন্তব্য করবে না দূতাবাস। এদিকে আজ সকালে পার্লামেন্টে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক করে ভারত। এ বৈঠকে সভাপতিত্ব করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানেই শেখ হাসিনাকে সময় দেয়া হবে বলে জানান তিনি।

০৬:১০ পিএম, ৬ আগস্ট ২০২৪ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch