Apan Desh | আপন দেশ

বিশ্ব বই, কপিরাইট দিবস আজ

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১০:৩২, ২৩ এপ্রিল ২০২৬

বিশ্ব বই, কপিরাইট দিবস আজ

ফাইল ছবি

আজ ২৩ এপ্রিল (বৃহস্পতিবার), বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব বই ও কপিরাইট দিবস। ১৯৯৫ সালের ২৩ এপ্রিল থেকে ইউনেস্কোর উদ্যোগে দিবসটি পালন করা হয়। বই দিবসের মূল উদ্দেশ হলো—বই পড়া, বই ছাপানো, বইয়ের কপিরাইট সংরক্ষণ করা ইত্যাদি বিষয়ে জনসচেতনতা বাড়ানো।

দিনটি মনে করিয়ে দেয়—বই শুধু জ্ঞান নয়, এটি ভাবনার জগৎ খুলে দেয়। তাই এ দিবস হতে পারে আবার বইয়ের কাছে ফেরার সেরা সময়।

বিশ্ব বই দিবসের ধারণাটি প্রথম আসে স্পেনের লেখক ভিসেন্ত ক্লাভেল আন্দ্রেসের কাছ থেকে। ১৬১৬ সালের ২৩ এপ্রিল মারা যান স্পেনের বিখ্যাত সাহিত্যিক মিগেল দে থের্ভান্তেস। তার স্মরণে ১৯২৩ সাল থেকে স্পেনে ২৩ এপ্রিল দিনটি পালন শুরু করেন আন্দ্রেস। পরবর্তীতে ১৯৯৫ সালে ইউনেস্কো এ দিনটিকে বিশ্ব বই দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এরপর থেকে প্রতি বছর ২৩ এপ্রিল বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে।

আরও পড়ুন<<>>আজ বিশ্ব শিল্পকলা দিবস

শরীরকে সুস্থ রাখতে যেমন পুষ্টিকর খাবার প্রয়োজন, তেমনি মস্তিষ্ককে সচল ও কার্যক্ষম রাখতে প্রয়োজন মানসিক খাদ্য। সাম্প্রতিক গবেষণা বলছে, বই পড়ার অভ্যাসই হতে পারে মস্তিষ্কের জন্য সবচেয়ে কার্যকর খাদ্য।

গবেষণায় দেখা গেছে, বই পড়ার অভ্যাস ডিমেনশিয়া ও আলঝেইমারকের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। কারণ, নিয়মিত মানসিক চর্চার ফলে মস্তিষ্কের কর্মক্ষমতা দীর্ঘদিন বজায় থাকে।

এ ছাড়া বই পড়া মানসিক চাপ কমায়, স্মৃতিশক্তি বাড়ায়, কল্পনাশক্তি উন্নত করে এবং যৌক্তিক চিন্তায় দক্ষ করে তোলে। পাশাপাশি মনোযোগ বাড়ানো, ভালো ঘুমে সহায়তা করা, অনুপ্রাণিত হওয়া, সহমর্মিতা বৃদ্ধি এবং সৃজনশীলতা বাড়াতেও বইয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ।

সব মিলিয়ে বলা যায়, বই শুধু জ্ঞানের উৎস নয়—এটি মানুষের জীবনের এক অনন্য সঙ্গী। আপনি যতই তাকে কাছে টানবেন, ততই সে আপনার পাশে থাকবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়