Apan Desh | আপন দেশ

রাতের মধ্যে রাজধানীতে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:১০, ২৮ এপ্রিল ২০২৬

আপডেট: ২০:১১, ২৮ এপ্রিল ২০২৬

রাতের মধ্যে রাজধানীতে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

ফাইল ছবি

ঢাকা ও আশপাশ এলাকায় রাতের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সে সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টা ঢাকা ও পার্শ্ববর্তী এলাকর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ছয় ঘণ্টায় দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। রাতে আকাশও আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। বৃষ্টির সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন <<>> ঢাকাসহ আশেপাশে বজ্রসহ বৃষ্টির আভাস

এসময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। যা অস্থায়ীভাবে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। সন্ধ্যা ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। একই সময় আদ্রতা ছিল ৭৯ শতাংশ।

আজকের সর্ব্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ