Apan Desh | আপন দেশ

শিক্ষামন্ত্রণায়ল

ভর্তি কার্যক্রমে বড় পরিবর্তন আসছে মাধ্যমিকে

ভর্তি কার্যক্রমে বড় পরিবর্তন আসছে মাধ্যমিকে

আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক স্তরের ভর্তি কার্যক্রমে বড় পরিবর্তন আনছে সরকার। লটারিভিত্তিক ভর্তি পদ্ধতি বাতিল করে নতুন ব্যবস্থায় ক্যাচমেন্ট এরিয়া ও পরীক্ষার সমন্বয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে। তবে এ ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে কোনও ভর্তি পরীক্ষা নেয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, ভর্তি পরীক্ষা নেয়া হবে, তবে তা কেন্দ্রীয়ভাবে একক কোনও ব্যবস্থায় নয়। ক্যাচমেন্ট এরিয়া বিবেচনায় নিয়ে স্থানীয় পর্যায়ে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। ফলে সব জায়গায় একই ধরনের পরীক্ষা পদ্ধতি অনুসরণ করা হবে না।

০৪:৫৩ পিএম, ১৮ জুন ২০২৬ বৃহস্পতিবার

এবারের বাজেটে  শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ থাকবে: শিক্ষামন্ত্রী

এবারের বাজেটে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ থাকবে: শিক্ষামন্ত্রী

আসছে বাজেটে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ থাকছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (০৪ জুন) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হবে- যা প্রায় ১ লাখ ২৩ হাজার কোটি টাকা। তবে এবারের বাজেটে জিডিপির সাড়ে ৩ শতাংশ বরাদ্দ চেয়েছিল মন্ত্রণালয়। সে চাওয়া অনুযায়ী ২ শতাংশ বরাদ্দ রাখার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

০৫:৩২ পিএম, ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার

দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। তবে নিয়োগ দেয়ার কয়েক ঘণ্টার ব্যবধানে একজনের নিয়োগ বাতিল করা হয়। বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (মাউশি) এ-সংক্রান্ত পৃথক ১১টি প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মোহাম্মদ সাহাবুদ্দিনের আদেশক্রমে এ নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন উপাচার্য পাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে—কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

০৮:০০ পিএম, ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

দেশের শিক্ষার্থীদের আইসিটি দক্ষতা বাড়াতে শুরু হচ্ছে ‘জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬’। এ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা দেয়া হয়েছে। প্রতিযোগিতার আঞ্চলিক প্রোগ্রামিং ও কুইজ পর্ব অনুষ্ঠিত হবে আগামী ১৬ মে। এতে অংশ নেবে উচ্চমাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) জানিয়েছে, ইতোমধ্যে দেশের সব প্রতিষ্ঠান প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। আঞ্চলিক পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচার-প্রচারণা জোরদার করতে বলা হয়েছে।

০৪:১৫ পিএম, ১ মে ২০২৬ শুক্রবার

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

আগামী ২ জুলাই থেকে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার (১৮ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা এ কথা জানিয়েছেন। বাংলাদেশে প্রতিবছর ১২-১৩ লাখের মতো পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নেয়। এর আগে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা ৭ জুন থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। পরে প্রাথমিক সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে নতুন করে ২ জুলাই তারিখ ঘোষণা করা হলো।

০২:৫৪ পিএম, ১৮ এপ্রিল ২০২৬ শনিবার

প্রাথমিক বৃত্তি পরীক্ষা সূচি প্রকাশ

প্রাথমিক বৃত্তি পরীক্ষা সূচি প্রকাশ

প্রাথমিক শিক্ষা অধিদফতর ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে। আগামী ১৫ এপ্রিল থেকে সারাদেশে একযোগে এ পরীক্ষা শুরু হবে। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের সঙ্গে অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ রাখা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) অধিদফতর এ সময়সূচি প্রকাশ করে। এর আগে গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। বুধবার (২৫ মার্চ) অধিদফতরের নির্দেশনায় জানানো হয়েছে, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান ছাড়া দেশের অন্যান্য সব জেলায় ১৫ এপ্রিল পরীক্ষা শুরু হবে। প্রথম দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

০২:২১ পিএম, ২৫ মার্চ ২০২৬ বুধবার

ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে না স্নাতক ডিগ্রি

ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে না স্নাতক ডিগ্রি

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতি হওয়ার জন্য ন্যূনতম স্নাতক পাসের শর্ত বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রবিধানমালা সংশোধনের মাধ্যমে সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হচ্ছে। ফলে আগের নিয়মে ফিরে গিয়ে এখন আর এ পদে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক থাকছে না। মঙ্গলবার (১০ মার্চ) ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪’ পর্যালোচনা সংক্রান্ত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। শিগগির এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।

০৪:৩৫ পিএম, ১০ মার্চ ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ