Apan Desh | আপন দেশ

পঞ্চগড়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন শুরু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩২, ২৮ এপ্রিল ২০২৬

আপডেট: ১৯:৩৭, ২৮ এপ্রিল ২০২৬

পঞ্চগড়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন শুরু

ছবি: আপন দেশ

ব্যাংকিং লেনদেনে ঝুকি কমাতে এবং নিরাপদে কম সময়ে লেনদেন করতে লেনদেন হচ্ছে ক্যাশলেসে। ‘ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’- এ স্লোগানে  পঞ্চগড়ে তিনদিন ব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন শুরু হয়েছে। এক্ই সঙ্গে ক্যাশলেস বুথ উদ্বোধন এবং র‌্যালী করা হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে পঞ্চগড় সিনেমা হল মার্কেট চত্তরে ফিতা কেটে ক্যাশলেস বুথ উদ্বোধন করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা। এ সময় পূবালী ব্যাংকের রংপুর অঞ্চল প্রধান মোহাম্মদ আলতাব হোসেন পঞ্চগড় শাখার ম্যানেজার রবিউল ইসলাম , পঞ্চগড় চেম্বার অব কমার্সের সভাপতি শরিফ হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিক সহ ব্যবসায়ী এবং সূধীজনরা উপস্থিত ছিল। 

আরও পড়ুন<<>>আজ আরও কমলো স্বর্ণের দাম, ভরি কত?

এর আগে ক্যাশলেস লেনদেনে গ্রাহকদের  উজ্জীবিত করতে পঞ্চগড় জেলা শহরের সিনেমা হল সড়ক হতে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে বেলুন উড়িয়েও ক্যাশলেস সেবা উদ্বোধন করেন ফাহমিদা সুলাতানা। 

পূবালী ব্যাংক কর্মকর্তারা জানায়, ক্যাশলেস বুথ থেকে আগামী তিনদিন আগ্রহীরা বিনা পয়সায় ব্যাংক একাউন্ট খুলতে পারবেন। সে সঙ্গে ডেবিট কার্ড ফ্রিতে গ্রহণ করবেন এবং কিউআর কোর্ডের মাধ্যমে শুধুমাত্র ডিভাইস দিয়ে লেননেদ করবেন। ব্যাংকে না গিয়েও শুধুমাত্র ডিভাইস দিয়ে লেনদেন সহ ব্যাংকিং বিভিন্ন সেবা গ্রহণ করবেন অ্যাপসের মাধ্যমে।  

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু