Apan Desh | আপন দেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত ভর্তি পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:২৭, ২৫ এপ্রিল ২০২৬

আপডেট: ১২:২৮, ২৫ এপ্রিল ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত ভর্তি পরীক্ষা শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন থাকা কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সারা দেশে একযোগে ১৩৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিতে আবেদন করেছেন চার লাখ ৫৩ হাজার ১৪৮ জন।

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ।

আরও পড়ুন<<>>জাতীয় দলে খেলার স্বপ্ন ফিকে হচ্ছে ইবি শিক্ষার্থীর

এমসিকিউ পদ্ধতির এ পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। মেধাক্রম অনুযায়ী ৮৮০টি কলেজে স্নাতক (সম্মান) শ্রেণিতে ৩১টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।

উপাচার্য জানান, দেশের ৮৮০টি কলেজে আসন রয়েছে চার লাখ ৫২ হাজার ৮৭৫টি। এর মধ্যে ৩৭৫টি সরকারি কলেজে আসন রয়েছে দুই লাখ ৭০ হাজার ৫২০টি এবং ৫০৫টি বেসরকারি কলেজে আসন রয়েছে এক লাখ ৮২ হাজার ৩৫৫টি।

সরকারি কলেজে আবেদন জমা পড়েছে তিন লাখ ৯৪ হাজারের বেশি। আর বেসরকারি কলেজে আবেদন জমা পড়েছে ৫৮ হাজার ৯১৯টি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়