ছবি : আপন দেশ
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন। সংস্থাটি জানায়, সংসদ নির্বাচনে ইসির কার্যকর ভূমিকায় ভোট স্বচ্ছ ছিল। নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ সঠিক নয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ কথা জানান ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস।
এসময় ইইউ নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধিদলের পক্ষ থেকে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ১৯টি সুপারিশ করা হয়েছে। যার মধ্যে ৬টি অগ্রাধিকারভিত্তিতে বাস্তবায়নের কথা বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে প্রার্থিতা ও অংশগ্রহণের ক্ষেত্রে দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে রাজনৈতিক দলগুলোর দেওয়া প্রতিশ্রুতির প্রতিফলন ভবিষ্যতে দেখা যাবে।
আরও পড়ুন : ‘মাইগ্রেশন শুধু অর্থনৈতিক বা পরিবেশগত নয়, রাজনৈতিক সমস্যাও’
উল্লেখ্য, গত বছরের শেষ দিক থেকে ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশে অবস্থান করছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের দিন ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে আসা ২২৩ আন্তর্জাতিক পর্যবেক্ষক দেশের ৬৪টি জেলায় দায়িত্ব পালন করেন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।























