Apan Desh | আপন দেশ

এসএসসি পরীক্ষায় বাড়ছে বহিষ্কারের সংখ্যা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:০৯, ২৮ এপ্রিল ২০২৬

আপডেট: ১৯:১০, ২৮ এপ্রিল ২০২৬

এসএসসি পরীক্ষায় বাড়ছে বহিষ্কারের সংখ্যা

ফাইল ছবি

এসএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে অনুপস্থিতি সংখ্যা কমলেও বেড়েছে বহিষ্কারের সংখ্যা। এদিন দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে ৪৯ জনকে বহিষ্কার করা হয়েছে। আর অনুপস্থিত ছিল ৩২ হাজার ৩৯২ জন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্যমতে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় ২৪ জনকে বহিষ্কার করা হয়েছে। এ পরীক্ষায় সারাদেশে অনুপস্থিত ছিল ১৬ হাজার ১৮৪ জন।

ইংরেজি দ্বিতীয়পত্রে সবচেয়ে বেশি সাতজন বহিষ্কার হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এরপর রয়েছে বরিশাল বোর্ড। এ বোর্ডে বহিষ্কার হয়েছে ছয়জন। এছাড়া ময়মনসিংহে পাঁচজন, যশোরে দুজন, সিলেটে দুজন, কুমিল্লায় একজন, চট্টগ্রামে একজনকে বহিষ্কার করা হয়। তবে রাজশাহী ও দিনাজপুর বোর্ডে এদিন কেউ বহিষ্কার হয়নি।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে আরবি দ্বিতীয়পত্র পরীক্ষা হয়েছে। এতে সারা দেশে বহিষ্কার হয়েছে ২৪ জন। এছাড়া অনুপস্থিত ছিল ১৩ হাজার ১৪৪ জন।

আরও পড়ুন <<>> বন্যার আগাম বার্তা দেবে ‘পূর্বাভাস মডেল’

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও এসএসসির (দাখিল) বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষায় বহিষ্কার হয়েছে একজন। এদিন কারিগরি বোর্ডে অনুপস্থিত ছিল ৩ হাজার ৬৪ জন পরীক্ষার্থী।

গত ২১ এপ্রিল এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। প্রথম দিনে সারাদেশে বহিষ্কার হয়েছিল ৬ জন। দ্বিতীয় দিনে বহিষ্কার করা হয় ১৯ জনকে। তৃতীয় দিনে বহিষ্কার হয়েছিল ৪০ জন এবং অনুপস্থিত ছিল ৩৪ হাজারেরও বেশি পরীক্ষার্থী।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু