Apan Desh | আপন দেশ

তেল সংগ্রহে থাকছে না রেশনিং পদ্ধতি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৪৫, ২৬ এপ্রিল ২০২৬

তেল সংগ্রহে থাকছে না রেশনিং পদ্ধতি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বাংলাদেশ পুলিশ ও ফায়ার সার্ভিসসহ জরুরি সেবা দেয়া যানবাহনে জ্বালানি তেল বিক্রিতে রেশনিং পদ্ধতি সরিয়ে নেয়া হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে সংসদ অধিবেশনে বক্তব্যকালে এ কথা জানান তিনি।

এদিন সংসদ অধিবেশন চলাকালে আর্টিকেল ৩৬ অনুসারে দাঁড়িয়ে স্পিকারের কাছে কথা বলার অনুমতি চান কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এসময় চট্টগ্রামের কর্মস্থল থেকে ফেরার পথে কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ পাওয়ার বিষয়টি উল্লেখ করে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের আহবান জানান তিনি।

আরও পড়ুন <<>> একসঙ্গে ১৫ অধিদফতর-সংস্থায় নতুন প্রধান নিয়োগ

এর প্রেক্ষিতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদকে জানান, পুলিশ, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবায় নিয়োজিত যেসব যানবাহন রয়েছে তাদের ওপর থেকে এম্বারগো (নিষেধাজ্ঞা) সরিয়ে নেয়া হয়েছে।

তিনি বলেন, ২ দিন আগে আমরা এ সিদ্ধান্ত গ্রহণ করি এবং সেদিনই এটির ঘোষণা দেয়া হয়েছে। ফলে জরুরি সেবার কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এসব যানবাহনে জ্বালানি সরবরাহ আরও সহজ ও স্বাভাবিক হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়