Apan Desh | আপন দেশ

আজ কত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ-রুপার ভরি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৮:৩৮, ২৭ এপ্রিল ২০২৬

আপডেট: ০৮:৪১, ২৭ এপ্রিল ২০২৬

আজ কত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ-রুপার ভরি

স্বর্ণের অলঙ্কার

মধ্যপ্রাচ্যে উত্তেজনাকর পরিস্থিতিতে অস্থির বিশ্ববাণিজ্য। জ্বালানি তেলের সংকটে বিশ্বজুড়ে হাহাকার পড়ে গেছে। যার প্রভাব পড়েছে স্বর্ণের বাজারেও। বাংলাদেশে মূল্যবান এ ধাতুর বাজার উঠানামা করছে। তবে সোমবার (২৭ এপ্রিল) সর্বশেষ সমন্বয় করা দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা।

সবশেষ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বর্ণ ও রুপার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) মূল্য কমেছে। 

আরও পড়ুন<<>>একনেকে ১২ হাজার কোটি টাকা ব্যয়ে ১৩ প্রকল্পের অনুমোদন

বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায় বেচাকেনা হচ্ছে।

এর আগে, সবশেষ গত ১৫ এপ্রিল সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস।

বাজুসের একই বিজ্ঞপ্তিতে কমানো হয়েছে রুপার দামও। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭১৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৯৯ টাকায় বেচাকেনা হচ্ছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

City Touch