Apan Desh | আপন দেশ

‘নাসির আলী মামুন আমাদের ইতিহাস-ঐতিহ্যের ধারাকে সমৃদ্ধ করেছেন’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:১৪, ২৮ এপ্রিল ২০২৬

‘নাসির আলী মামুন আমাদের ইতিহাস-ঐতিহ্যের ধারাকে সমৃদ্ধ করেছেন’

ছবি : আপন দেশ

ইয়ুথ গ্রুপের চেয়ারম্যান ও মুক্তচিন্তা বাংলাদেশের আহবায়ক, লেখক ও গবেষক আবুল কাসেম হায়দার বলেছেন, একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী নাসির আলী মামুনের দুর্লভ, মননশীল ও ঐতিহাসিক ছবি পরবর্তী প্রজন্মকে পথ দেখাবে। তিনি দেশের গুণী লেখক ও গবেষকদের অসাধারণ ছবি ফ্রেমবন্ধী করে আমাদের ইতিহাস-ঐতিহ্যের ধারাকে সমৃদ্ধ করেছেন। আমি আশা করব সরকার দেশের গূণীজনকে তাদের কাজের ক্ষেত্রকে সম্প্রসারিত করবে।

সোমবার (২৭ এপ্রিল) বাংলা একাডেমি আয়োজিত নাসির আলী মামুনের একক চিত্র প্রদর্শণী পরিদর্শনকালে এসব কথা বলেন।

ইয়ুথ গ্রুপের চেয়ারম্যান সবাইকে নিয়ে প্রদর্শণী ঘুরে দেখেন। সেখানে রক্ষিত মনিটরে ডকুমেন্টারি উপভোগ করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সারেঙ সম্পাদক কবি আল মাহমুদ বিশেষ সংখ্যাটি নাসির আলী মামুনকে উপহার দেন।

আবুল কাসেম হায়দার বলেন, একটি দেশের পরিচয় হচ্ছে তার সংস্কৃতি। যে দেশের সংস্কৃতি যত সমৃদ্ধ সে দেশ তত সমৃদ্ধ।

তিনি নিজ নিজ জায়গা থেকে সংস্কৃতি সেবীদের ভূমিকা পালনের আহবান জানান। পরিদর্শন শেষে তিনি সবাইকে নিয়ে মধ্যাহ্নভোজে মিলিত হন।

এসময় উপস্থিত ছিলেন, আলোকচিত্রী নাসির আলী মামুন, সারেঙ সম্পাদক আবদুর রহমান মল্লিক, মিডিয়া ব্যক্তিত্ব হাসান আকতার, নাট্যনির্দেশক নুর হোসেন রানা, সরলরেখার নাজমুস সায়াদাত, সাংস্কৃতিক সংগঠক মুস্তাফিজ সুমন, বাংলা একাডেমির কর্মকর্তা শাহ সীদদীক, শেখ শহীদ প্রমুখ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু