ছবি : আপন দেশ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও দীর্ঘদিন নিয়োগপত্র না পাওয়ায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালকের কাছে স্মারকলিপি দিয়েছেন প্রার্থীরা।
সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর মিরপুর-২–এ অধিদফতরের কার্যালয়ে গিয়ে তারা এই স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে প্রার্থীরা জানান, ২০২৫ সালের নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও তারা এখনো নিয়োগপত্রের অপেক্ষায় রয়েছেন। প্রয়োজনীয় সব যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও নিয়োগপ্রক্রিয়া ঝুলে থাকায় তারা চরম অনিশ্চয়তা ও মানসিক ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন।
তারা জানান, সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনায় তাদের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেয়া হয়েছে। সেই আশ্বাসের প্রেক্ষিতে তারা আশাবাদী হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য স্মারকলিপি প্রদান করেছেন।
স্মারকলিপিতে সুপারিশপ্রাপ্তরা দুই দফা দাবি তুলে ধরে। দাবিগুলো হলো, চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত সব প্রার্থীকে অনতিবিলম্বে নিয়োগপত্র প্রদান এবং দ্রুততম সময়ের মধ্যে যোগদান ও পদায়ন-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা।
এতে আরও বলা হয়, মানবিক ও ন্যায্য দিক বিবেচনায় দ্রুত ব্যবস্থা নেয়া হলে দীর্ঘদিনের অনিশ্চয়তা থেকে মুক্তি পাবেন প্রার্থীরা।
আরও পড়ুন : ঢাকার যে ১১ ফিলিং স্টেশনে ফুয়েল পাশ বাধ্যতামূলক
এর আগে একই দাবিতে রোববার (২৬ এপ্রিল) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সুপারিশপ্রাপ্তরা।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

















