Apan Desh | আপন দেশ

আজকের স্বর্ণের বাজারদর জেনে নিন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৮:৩৪, ২২ এপ্রিল ২০২৬

আজকের স্বর্ণের বাজারদর জেনে নিন

স্বর্ণের অলঙ্কার

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাকযুদ্ধ চললেও মধ্যপাচ্যে আপাতত শান্তি বিরাজ করছে। তাছাড়া যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের দরপতন হয়েছে। তবে দেশের বাজারে সপ্তাহ খানেক ধরেই মূল্যবান এ ধাতুর বাজার স্থিতিশীল রয়েছে। ফলে বুধবার (২২ এপ্রিল) আগের দামেই বিক্রি হবে স্বর্ণ।

সর্বশেষ বুধবার (১৫ এপ্রিল) ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বর্তমানে দেশের বাজারে সমন্বিত ওই দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।

আরও পড়ুন<<>>আইসিবি ইসলামিক ব্যাংকে প্রশাসক নিয়োগ

বাজুসের নির্ধারিত নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

সবশেষ গত ৯ এপ্রিল সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়