প্রতীকী ছবি
রাজধানীর নিউমার্কেট এলাকায় গুলিতে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে নিউ মার্কেটের পাশে বটতলা এলাকায় ৩০-৩৫ থেকে বয়সি ওই যুবককে গুলি করা হয়। এখনও তার পরিচয় জানতে পারেনি পুলিশ।
পরে গুলিবিদ্ধ ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত আনার কথা জানান।
হাসপাতালের জরুরি বিভাগ থেকে বলা হয়, নিহত ব্যক্তির মাথায় ও বগলে গুলির জখম রয়েছে।
আরও পড়ুন <<>> শহীদ পরিবারের লোক জামায়াত করা ডাবল অপরাধ: ফজলুর রহমান
নিউমার্কেট থানার ওসি মো.আইয়ুব বলেন, রাত ৮টার দিকে নিউ মার্কেটের পাশে বটতলা এলাকায় একজনকে গুলি করে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে গিয়ে অনেক রক্ত দেখেছি। তবে কে গুলিবিদ্ধ হয়েছে এখনো জানি না।
রাত সাড়ে ৮টার দিকে পুলিশ গুলিবিদ্ধ ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। তখনও তার পরিচয় জানা যায়নি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।























