Apan Desh | আপন দেশ

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল, গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:১১, ২২ এপ্রিল ২০২৬

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল, গ্রেফতার ১

প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং সেই ঘটনার নগ্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে মো. রাকিব (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১১। বুধবার (২২ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ সিপিসি-৩ কোম্পানির কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত। 

এর আগে সোমবার (২০ এপ্রিল) রাতে নোয়াখালীর রামগঞ্জ উপজেলার পূর্ব বাজারের পোস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাকিব নোয়াখালীর বেগমগঞ্জ উপজেরার রামগঞ্জ ইউনিয়নের রাজেন্দ্রপুর বড় কান্দাজ বাড়ির জামাল উদ্দিনের ছেলে।

আরও পড়ুন<<>>কুমিল্লায় সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেলসহ মজুতকারী আটক

র‍্যাব জানায়, রাকিব ঢাকার কামরাঙ্গীরচরে একটি কারখানায় কর্মরত অবস্থায় এক গৃহবধূর সঙ্গে পরিচিত হয়। কাজের সুবাদে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে সে ওই গৃহবধূর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরবর্তীতে সে গোপনে ওই নারীর নগ্ন ভিডিও ধারণ করে এবং তা ব্যবহার করে ব্ল্যাকমেইল শুরু করে। 

এক পর্যায়ে ভুক্তভোগীর প্রবাসী স্বামীর কাছে ভিডিও পাঠিয়ে বিষয়টি জানিয়ে দেয়। এরপর বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে মোট ৩ লাখ ৪৭ হাজার টাকা আদায় করে এবং আরও ২ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকিও দেয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

র‍্যাব-১১ সিপিপি-৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত আরও বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নোয়াখালীর সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ঢাকার কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করলে র‍্যাব অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ