Apan Desh | আপন দেশ

শিক্ষামন্ত্রী

এসএসসি পরীক্ষা জানুয়ারির বদলে মার্চে: শিক্ষামন্ত্রী

এসএসসি পরীক্ষা জানুয়ারির বদলে মার্চে: শিক্ষামন্ত্রী

প্রতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারি মাসে নেয়ার ঘোষণা দিলেও রমজানের কারণে আগামী বছর তা মার্চে নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (৩১ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, শুরুতে জানুয়ারিতে এসএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু জানুয়ারিতে পরীক্ষা শুরু হলে তা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। এরপর ১০ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত রমজান থাকায় ওই সময়ে পরীক্ষা নেয়া সম্ভব নয়।

০৬:১৬ পিএম, ৩১ আগস্ট ২০২৬ সোমবার

দেশকে মেধা সম্পদের ভাণ্ডার করতে হবে: ইবিতে শিক্ষামন্ত্রী

দেশকে মেধা সম্পদের ভাণ্ডার করতে হবে: ইবিতে শিক্ষামন্ত্রী

মেধার কোন ভিসা লাগে না। মেধাবীরা পৃথিবীর সর্বত্র যেতে পারে। আমাদের মেধাবী শিক্ষার্থীরা বিদেশে গেলে আর আসতো না। আজকের এ প্রেক্ষাপটে আমাদের `রিভার্স ব্রেইন ড্রেন` প্রয়োজন। যারা বিদেশে গিয়েছে, তাদেরকে দেশে ফিরিয়ে আনতে হবে, দেশকে মেধা সম্পদের ভাণ্ডার করতে হবে। শনিবার (০১ আগস্ট) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের সেন্ট্রাল ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

০৭:৫০ পিএম, ১ আগস্ট ২০২৬ শনিবার

যত ট্রলই করেন, দায়িত্ব থেকে বিচ্যুত হবো না: শিক্ষামন্ত্রী

যত ট্রলই করেন, দায়িত্ব থেকে বিচ্যুত হবো না: শিক্ষামন্ত্রী

আমরা এসেছি, এ জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। যে যত ট্রলই করেন না কেন, যে যত অপবাদই দেন না কেন, সঠিক দায়িত্ব থেকে বিচ্যুত করতে পারবেন না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (১৮ জুলাই) দুপুরে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত সুধী সমাবেশ ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আমাকে নিয়ে যারা ট্রল করলো, তারা কেউ পরীক্ষার্থী না। সিটি কলেজ, আইডিয়াল কলেজ, ভিকারুননিসার মতো প্রতিষ্ঠানের কাউকে দেখিনি আন্দোলন করতে। এভাবে আন্দোলন করে মিসগাইডেড করে কী একটা হ্যাভক (বিশৃঙ্খল পরিস্থিতি) সৃষ্টি করা হলো। 

১০:১৪ পিএম, ১৮ জুলাই ২০২৬ শনিবার

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা

বৈরী আবহাওয়ার মধ্যেই চলছে এইচএসসি পরীক্ষা। এর প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার পর রাজধানীর সাইন্সল্যাব মোড় থেকে লংমার্চ নিয়ে সচিবালয়ের সামনে জড়ো হন তারা। এ ছাড়াও, দ্বিতীয় দিনের মতো উত্তরার বিএনএস সেন্টারের সামনে আন্দোলন করা শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ শুরু করেছেন। শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

০৫:৫১ পিএম, ১৫ জুলাই ২০২৬ বুধবার

মন্ত্রী হঠাতে রাস্তায় শিক্ষার্থী, বৈঠকে শিক্ষামন্ত্রী

মন্ত্রী হঠাতে রাস্তায় শিক্ষার্থী, বৈঠকে শিক্ষামন্ত্রী

একদিকে শিক্ষামন্ত্রী হঠাতে রাজপথে আন্দোলন অন্যদিকে জরুরি বৈঠকে বসেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবির মধ্যে বৈঠকে সোমবার ও আগামীকাল বুধবারের পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। বোর্ড সংশ্লিষ্ট সূত্র তথ্য নিশ্চিত করেছে। ঢাকা বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, সব বোর্ডের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের নিয়ে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে কীভাবে পরীক্ষা নেয়া হলো এবং আগামীকালের পরীক্ষা কেন হলো সেটি নিয়ে আলোচনা হতে পারে।

০১:০২ পিএম, ১৪ জুলাই ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement