Apan Desh | আপন দেশ

শিক্ষকরা কোচিং করালে দায়ী প্রতিষ্ঠানপ্রধান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৫, ৫ মার্চ ২০২৪

আপডেট: ২১:৪৫, ৫ মার্চ ২০২৪

শিক্ষকরা কোচিং করালে দায়ী প্রতিষ্ঠানপ্রধান

ফাইল ছবি

শিক্ষার্থীদের কোচিংয়ে বাধ্য করানো হলে প্রতিষ্ঠানপ্রধান ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। এ হুশিয়ারি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

সোমবার (৪ মার্চ) মাউশি থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কারিকুলাম যথাযথভাবে বাস্তবায়ন সংক্রান্ত নির্দেশনায় এ কথা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, মাউশির আওতাধীন মাধ্যমিক স্তরের কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ ক্লাসের নামে শিক্ষার্থীদের কোচিং করানো হচ্ছে। কোথাও কোথাও কোচিংয়ে বাধ্য করানো হচ্ছে।

এছাড়া কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কারিকুলাম বিস্তরণ ও মূল্যায়নের সুনির্দিষ্ট নির্দেশিকা থাকা সত্ত্বেও তা লঙ্ঘন করে সাপ্তাহিক বা মাসিক মূল্যায়নের নামে গতানুগতিক প্রশ্নপত্র প্রণয়ন করে পরীক্ষা নেয়া হচ্ছে। এতে নতুন কারিকুলাম বাস্তবায়ন বিঘ্নিত হচ্ছে।

২০২৫-এর এসএসসি ফেব্রুয়ারিতে, এইচএসসি এপ্রিলে

উল্লিখিত কার্যকলাপ থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত রাখা আহ্বান জানানো হয়েছে। নতুন কারিকুলাম বাস্তবায়নের ক্ষেত্রে জারিকৃত নির্দেশনাসমূহে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করতে বলা হয়েছে।  প্রতিষ্ঠানের নির্ধারিত একাডেমিক কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।

এ নির্দেশনার ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন বলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

কুমিল্লায় হামে আক্রান্ত ৩ শিশুর মৃত্যু ‘অভ্যুত্থানকারীদের ওপর যারা হামলা করেছে তারা অপরাধী’ রাতে জেলা প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ‘রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে’ রামেকে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি সাবেক ডিজিএফআই কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানোর আহবান প্রধানমন্ত্রীর তেল মজুতকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেফতার ১১৫ ডলার ছাড়াল তেলের দাম ১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ইরানের তেল-খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প হরমুজের পর ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নিল ইরান