ছবি: আপন দেশ
ক্রস-ইন্ডাস্ট্রি বা আন্তঃখাত কৌশলগত অংশীদারত্ব গড়ে তুলতে প্রাইম ব্যাংক পিএলসি ও সন্ধানী গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এর লক্ষ্য দুই প্রতিষ্ঠানের জন্য পারস্পরিক ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং সংশ্লিষ্ট অংশীজনদের আরও উন্নত আর্থিক ও করপোরেট সুবিধা দেয়া।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) প্রাইম ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঢাকায় প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং বিভাগের প্রধান শায়লা আবেদীন এবং সন্ধানী গ্রুপের উপদেষ্টা মাহমুদুল বারী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অংশীদারত্বে প্রাইম ব্যাংকের ব্যাংকিং সেবাকাঠামো এবং স্বাস্থ্যসেবা, বিনিয়োগ, উচ্চশিক্ষা ও বিভিন্ন ধরনের আর্থিক সেবা খাতে সন্ধানী গ্রুপের উপস্থিতিকে কাজে লাগানো হবে।
আরও পড়ুন<<>>ন্যাশনাল ব্যাংক ফিরছে পূর্ণ গতিতে
চুক্তির আওতায় প্রাইম ব্যাংক সন্ধানী গ্রুপের যোগ্য প্রতিষ্ঠান এবং সেসব প্রতিষ্ঠানের কর্মী, গ্রাহক ও শিক্ষার্থীদের বিভিন্ন ব্যাংকিং সেবা দেবে। এর মধ্যে রয়েছে মাল্টি-চ্যানেল ফি সংগ্রহ, প্রাইম পে-এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক ইন্টারনেট ব্যাংকিং, বেতন ব্যবস্থাপনা, অর্থায়ন সুবিধা, ডিজিটাল ব্যাংকিং সেবা, সঞ্চয়ী পণ্য, শিক্ষাসংক্রান্ত আর্থিক সেবা এবং বিদেশে উচ্চশিক্ষা সহায়তা।
এ ছাড়া আর্থিক সাক্ষরতা কার্যক্রম, দক্ষতা উন্নয়ন কর্মসূচি, ক্যাম্পাস অ্যাম্বাসেডর ও ইন্টার্নশিপের সুযোগ তৈরির বিষয়েও কাজ করবে ব্যাংকটি।
পাশাপাশি ব্যাংকাস্যুরেন্স, বিমা সমাধান, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ, মিউচুয়াল ফান্ড বিতরণ, ওয়েলথ ম্যানেজমেন্ট, পুঁজিবাজারে বিনিয়োগ ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং সেবায় যৌথভাবে কাজের সুযোগ খুঁজবে দুই পক্ষ।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ফিন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং বিভাগের প্রধান এম এম মাহবুব হাসান; সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মামুর আহমেদ; এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ওয়েলথ ম্যানেজমেন্ট, ব্যাংকাস্যুরেন্স অ্যান্ড রেমিট্যান্স বিভাগের প্রধান মিয়া মোহাম্মদ রবিউল হাসান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কনজ্যুমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস বিভাগের প্রধান জোয়ারদার তানভীর ফয়সাল এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও পেরোল ব্যাংকিং বিভাগের প্রধান হাসিনা ফেরদৌস উপস্থিত ছিলেন।
সন্ধানী গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর আরিফুল ইসলাম, এসিএস; প্রধান কমপ্লায়েন্স ও বিনিয়োগ কর্মকর্তা মো. তানভীর ইসলাম ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হোসাইন এম. ফজলে এলাহী এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান।
আপন দেশ/কেএম/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































