Apan Desh | আপন দেশ

সমঝোতা

ইসলামী ব্যাংক-জবির মধ্যে কো-ব্র্যান্ডেড মাস্টার ডেবিট কার্ড সেবা চুক্তি

ইসলামী ব্যাংক-জবির মধ্যে কো-ব্র্যান্ডেড মাস্টার ডেবিট কার্ড সেবা চুক্তি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশ্ববিদ্যালয়ের নাম ও পরিচিতি সম্বলিত কো-ব্র্যান্ডেড মাস্টার ডেবিট কার্ড সেবা দেয়ার লক্ষ্যে এ সমঝোতা হয়। বুধবার (০২ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন।

০৭:১৭ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার

মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা

মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার ও মাদকসংক্রান্ত অপরাধ দমনে সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার (৮ মে) রাজধানীর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি নিজ নিজ দেশের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় দুই দেশ মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার, অপব্যবহার এবং মাদকসংক্রান্ত অর্থপাচার রোধে তথ্য বিনিময় ও কারিগরি সহায়তা প্রদান করবে। পাশাপাশি সন্দেহভাজন পাচারকারী, অপরাধী চক্র, নতুন পাচারপদ্ধতি ও রুট সম্পর্কেও নিয়মিত গোয়েন্দা তথ্য আদান-প্রদান করা হবে।

০৫:৩৩ পিএম, ৮ মে ২০২৬ শুক্রবার

জামায়াতি জোটে শরিকদের কার কত আসন

জামায়াতি জোটে শরিকদের কার কত আসন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’-এর শরিকদের মধ্যে আসন বণ্টন চূড়ান্ত করা হয়েছে। এ জোট থেকে সবচেয়ে বেশি আসনে প্রার্থী দিচ্ছে জামায়াতে ইসলামী। দলটি ১৭৯টি আসনে প্রার্থী দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের প্রার্থিতা ঘোষণা করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ঘোষণা অনুযায়ী, জামায়াতের পর দ্বিতীয় সর্বোচ্চ আসনে প্রার্থী দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি ৩০টি আসনে প্রার্থী দিচ্ছে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি আসনে, খেলাফত মজলিস ১০টি আসনে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি আসনে, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৩টি আসনে, নেজামে ইসলাম ২টি আসনে এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি আসনে প্রার্থী দেবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, জোটভুক্ত ১০টি দলের পক্ষ থেকে মোট ২৫৩টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

১০:৪৫ পিএম, ১৫ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement